সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সালমানের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ! ২৫ বছর আগের ঘটনা ফাঁস 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

সালমানের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ! ২৫ বছর আগের ঘটনা ফাঁস 

সুনাম ও দুর্নামের হাত ধরে পথচলা সালমান খানের। আছে বহুজনের পাশাপাশি দাঁড়ানোর গল্প। রয়েছে বিভিন্ন বিতর্কে নাম জড়ানোর ঘটনা। এবার বেরিয়ে এলো ২৫ বছর আগের পুরনো এক কীর্তি। যার ভাঁজ খুলতেই জানা গেল ভাইজানের ছবিতে সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সংযোগের কথা।

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে আড়াই দশক আগের সে কেচ্ছার ঝাঁপি খুলেছেন বলিউড পরিচালক রাম গোপাল ভার্মা। সালমান তখন ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবির শুটিং করছেন। এ সময় তার সঙ্গে ভারতীয় আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগের বিষয়টি সামনে আসে।


বিজ্ঞাপন


রাম গোপাল জানান, সিনেমাটি নির্মিত হয় ভারত শাহর অর্থায়নে। আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্রের কারণে তিনি ফেঁসে গিয়েছিলেন। ক্যামেরার পেছনের সে ঘটনা তুলে ধরে ভার্মা বলেন, “ভারত শাহর কাছে এক ভদ্রলোক এসে বলেন সালমান তাকে ডেট দিয়েছেন। শুনে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেননি, শুধু বলেছিলেন ঠিক আছে। ওই ভদ্রলোকের কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। এমনকী ধনী ব্যক্তিও ছিলেন না। তাহলে সালমান ওকে ডেট কেন দেবেন? ভরত শাহ জানতে চাইলে ভাইজান জানান, ওই ভদ্রলোককে ডেট দেওয়া হয়েছে।” 

qer232

ভার্মা জানান, পরে ওই ভদ্রলোককে অর্থ দিয়ে শুরু হয় ছবির শুটিং। তবে শুরুতে এসব নিয়ে মাথা ঘামাননি ভারত। ভেবেছিলেন স্বচ্ছভাবেই সব হচ্ছে। পরে তার ধারণা ভাঙে। জানতে পারেন ছবির প্রযোজক নাজিম রিজভির আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ রয়েছে।


বিজ্ঞাপন


রাম গোপাল ভার্মা, “কিছুদিন পর তিনি জানতে পারেন যে প্রযোজক নাজিম রিজভির ছোটা শাকিলের সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন তিনি তো কোনো অবৈধ ব্যবসা করছেন না। প্রযোজকের যদি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ থাকে, তাতে তার কী আসে যায়? নিজে তো অপরাধী নন, শুধু একজন অপরাধীর সঙ্গে যুক্ত মাত্র।”

কিন্তু স্বান্তনা দিয়েও পাড় পাননি ভারত। কেননা ওই ঘটনার পর আরও এক ব্যবসায়ীকে আন্ডারওয়ার্ল্ড থেকে ফোন করে টাকা দিতে বলে হয়। তিনি জানতেন ভারতের সঙ্গে নাজিম রিজভির সঙ্গে সম্পর্কের কথা। রেহাই পেতে শরণাপন্ন হন ভারতের। পরে শাকিলের হস্তক্ষেপে টাকার অংক কমানো হয়।

MV5BMTQ4NDQ0Mjc4OV5BMl5BanBnXkFtZTgwMjAxMTIzOTE@._V1_

বিষয়টি জানাজানি হলে এরকম সমস্যার সম্মুখীন অনেকে ভারতের কাছে সাহায্যের জন্য আসতে থাকেন। যা কাল হয়ে দাঁড়ায় তার জন্য। কেননা বিষয়টি নজরে আসে ভারতীয় পুলিশের। তারা আড়ি পাতে ভারতের ফোনে।

ভার্মার কথায়, “তিনি কিন্তু টাকার বিনিময়ে সাহায্য করতেন না। তবুও পুলিশ ওর ফোন ট্যাপ করছিল। পুলিশ ওকে বলেছিল হয়তো শাকিল আপনার জন্য কাজ করছে। তখন ভারত ভাই বলেন, সে কেন আমার জন্য কাজ করবে? আমি তো শুধু একজন চলচ্চিত্র নির্মাতা। ২০০১ সালে মুম্বাই পুলিশ ভারত শাহ এবং নাজিম রিজভিকে গ্রেফতার করে। প্রযোজকের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে গোপন সংযোগ আড়াল করার অপরাধে ভারত শাহকে দোষী সাব্যস্ত করা হয় এবং এক বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়।” 

‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিটি মুক্তি পায় ২০০১ সালের ৯ মার্চ। এতে সালমানের বিপরীতে ছিলেন রানি মুখার্জি ও প্রীতি জিনতা। তুমুল জনপ্রিয়তা অর্জন করে সিনেমাটি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর