রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘যেদিন নিয়ত করেছি আল্লাহর ঘর দেখতে যাব সেদিন থেকে রিজিক বেড়ে গেছে’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

যেদিন থেকে নিয়ত করেছি আল্লাহর ঘর দেখতে যাব সেদিন রিজিক গেছে: বারিশা

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ বারিশা হক। অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। 

রোববার (১৯ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে বারিশা জানান, আল্লাহর ঘর কাবা দর্শনের নিয়ত করার পর থেকে তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। 


বিজ্ঞাপন


বারিশাকে উত্ত্যক্তকারী গ্রেফতার

পোস্টে তিনি লেখেন, ‘যেদিন থেকে নিয়ত করেছি আল্লাহর ঘর দেখতে যাব। সেদিন থেকেই আল্লাহ আমাদের রিজিক বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’

বারিশার পোস্টটি নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ভক্ত-অনুরাগীরা তার নিয়ত পূরণের জন্য শুভকামনা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘রিজিক আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। কারও জীবিকা নিয়ে কথা বলা বা খোঁটা দেওয়া ইসলামে অনুচিত। কারণ আল্লাহ যাকে যেভাবে চান, সেভাবেই রিজিক দান করেন।’

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর