মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজনীতিতে নাম লিখিয়ে জেন-জির প্রশংসা পাচ্ছেন চমক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

রাজনীনিতে নাম লিখিয়ে জিন-জির প্রশংসা পাচ্ছেন চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন শোবিজের একঝাঁক তারকা। কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনের মতো পরিচিতদের তালিকায় এবার যুক্ত হলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়ন সংগ্রহের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘জেন-জি’র ব্যাপক প্রশংসা পাচ্ছেন তিনি।

ধর্মের দোহাই দিয়ে মানুষ মেরে ফেলার অধিকার আপনার নাই: চমক


বিজ্ঞাপন


হাদিকে নিয়ে পোস্ট করায় হত্যার হুমকি, যা বললেন চমক

বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ায় খবরে চমককে শুভকামনা জানিয়েছেন ভক্তরা। সেইসব বার্তার স্ক্রিনশট অভিনেত্রী নিজেই তার ফেসবুকে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, একজন লিখেছেন, ‘রাজনীতির মাঠে আপনাকে স্বাগতম’। অন্য একজন লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আপনি হয়ে উঠবেন এক বিশেষ নাম। তারুণ্যের বাংলাদেশ পরিবর্তিত রাজনৈতিক ধারায় আপনাকে স্বাগতম।’

image

ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বসিত চমক। নিজের ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন,“আমি সত্যিই অভিভূত। যাদের আমি চিনি না কিংবা যাদের সঙ্গে কখনও দেখা হয়নি, এমন সব মানুষ আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, সমর্থন দিচ্ছেন, আমার জন্য প্রার্থনা করছেন একইসঙ্গে উদ্বেগ প্রকাশ করছেন। রাজনীতির মাঠে নতুন পথ চলাতে সবাই স্বাগত জানাচ্ছেন। এই ভালোবাসাকে আমি হালকাভাবে নিচ্ছি না। এটি একটি দায়িত্ব ও প্রতিশ্রুতি। আমার মধ্যে কোনো সম্ভাবনা খুঁজে দেখার জন্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য এবং আস্থা রাখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি তো কেবল শুরু। বাংলাদেশ জিন্দাবাদ।”


বিজ্ঞাপন


মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ: চমক

গুলিবিদ্ধ হাদি, যা বললেন অভিনেত্রী চমক 

এদিকে ‘জেন-জি’ নামের একটি পেজ থেকে চমকের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়টি শেয়ার করে লেখা হয়েছে,‘রুকাইয়া জাহান চমক আপু রাজনীতিতে ফিরছেন! জুলাই আন্দোলনের সময় এবং পরেও বেশ অ্যাক্টিভ ছিলেন চমক আপু! অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তিনি বেশ কিছু অসাধারণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন! নতুন রাজনীতিতে স্বাগতম!’

image

জুলাই বিপ্লবের সময় রাজপথে সক্রিয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে তরুণদের কাছে চমকের জনপ্রিয় কয়েকগুণ বেড়েছে। এবার সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত হওয়ায় তাকে ঘিরে তৈরি হয়েছে আলোচনা। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর