রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রথমবার জুটি বাঁধলেন সালমান-নয়নতারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

প্রথমবার জুটি বাঁধলেন সালমান-নয়নতারা

প্রথমবারের মতো বড় পর্দার জুটি বাঁধছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান এবং দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। শনিবার (১৮ এপ্রিল) মুম্বাইয়ে মহরত অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অ্যাকশন ড্রামাটির নাম চূড়ান্ত না হওয়া এই প্রজেক্টটিকে আপাতত ‘#SVC63’ বলা হচ্ছে। 

যেসব কারণে আজও অবিবাহিত সালমান খান


বিজ্ঞাপন


প্রযোজক দিল রাজুর ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক বংশী পৈডিপল্লী। সালমানের সঙ্গে বংশী পৈডিপল্লীর এটিই প্রথম কাজ। সিনেমাটি নিয়ে সালমান ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। পরিচালক নিজেই সামাজিক মাধ্যমে মহরতের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজ থেকে সবকিছু শুরু হলো।’ 

শুটিং শুরুর খবর প্রকাশ্যে আসতেই বলিউডের বড় বড় তারকারা শুভকামনা জানিয়েছেন। অভিনেতা অনিল কাপুর ও নম্রতা শিরোদকর সিনেমার সাথে যুক্ত সব অভিনয়শিল্পীকে অভিনন্দন জানিয়েছেন। মুম্বাইয়ে সেটে তৈরি করে সিনেমার শুটিং চলছে বলা জানা গেছে। 

সালমান খানের সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার


বিজ্ঞাপন


চলতি মাসের শুরুতে সালমান নতুন সিনেমার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, বংশী পৈডিপল্লী ও প্রযোজক দিল রাজুর সিনেমা হবে আবেগ আর অ্যাকশনে ভরপুর। 

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পাবে সালমান-নয়নতারা জুটির প্রথম সিনেমা। 
 
ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর