দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মালায়ালাম অভিনেত্রী সিমা জি নায়ার।
বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করে সিমা জি নায়ের লেখেন, সব আশা ফিকে হয়ে গেল। জনপ্রিয় ধারাবাহিক অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল এক বেদনাহীন দুনিয়ায় পাড়ি জমালেন। গত দুই বছর ধরে তোমার জীবন ফিরিয়ে আনার জন্য আমি লড়াই করেছি। শরীর ও মন ক্লান্ত হয়ে গেলেও তোমার জন্য ছুটে গেছি। আজ ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন, তোমার আর কষ্ট পাওয়া উচিত নয়। আমি এই শোক সহ্য করতে পারছি না সিদ্ধার্থ।

অভিনেতার অকাল প্রয়াণে ভারতের টেলিভিশন জগতে এবং ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছর ধরে অসুস্থ ছিলেন সিদ্ধার্থ। ক্যানসারে আক্রান্ত অভিনেতার চিকিৎসার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার সহকর্মীরা। তবে সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে।
বিজ্ঞাপন
'সিন্দাবাদ' খ্যাত অভিনেতার মৃত্যু
সিদ্ধার্থের সহকর্মী কিশোর সত্যও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, সিদ্ধার্থর চিকিৎসার দেখভাল করতেন সিমা জি নায়ার।

কেরালা রাজ্যের ত্রিশুর জেলার চালাকুড়িতে জন্ম সিদ্ধার্থের। কলেজ জীবন থেকে অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। ক্যারিয়ার শুরু করেছিলেন উপস্থাপক হিসেবে। ‘কস্তুরীমান’ এবং ‘ভাগ্যজাতকম’-এর মতো ব্লকবাস্টার ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নেন। মৃত্যুকালে তিনি তার মা ও ছোট ভাই রেখে গেছেন।
ইএইচ/




