বলিউড বাদশাহ শাহরুখ খানের খ্যাতি বিশ্বজোড়া। ক্যামেরার বাইরের জীবনে তিনি কতটা নিবেদিতপ্রাণ একজন মানুষ, তা সবারই জানা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে শুরু করে পারিবারিক আয়োজন সবখানে বয়োজ্যেষ্ঠ তারকাদের প্রতি তার বিনয়ভাব ও শ্রদ্ধা দেখে মুগ্ধ হন ভক্তরা। বাবা হিসেবেও শাহরুখ অপ্রতিদ্বন্দ্বী, এমনটিই জানিয়েছেন তার সাবেক দেহরক্ষী ইয়াসিন খান।
শাহরুখ খান আমার চেয়েও বড় তারকা: 'গেম অব থ্রোনস'-এর অভিনেতা
বিজ্ঞাপন
২০০১ থেকে ২০১১ পর্যন্ত দীর্ঘ এক দশক শাহরুখের ছায়াসঙ্গী হিসেবে বিশ্ব দাপিয়ে বেড়ানো ইয়াসিন জানান, বিদেশে শুটিংয়ের কাজে ব্যস্ত থাকলেও সন্তানদের পড়াশোনার ব্যাপারে কোনো ছাড় দিতেন না শাহরুখ। আরিয়ান ও সুহানার পরীক্ষার আগে তিনি নিজে তাদের সিলেবাস পড়তেন, যেন অনলাইনে সন্তানদের শিক্ষক হিসেবে পড়াতে পারেন।

এমনকি লন্ডনে থাকাকালীন প্রতি বছর নিয়ম করে দুই মাসের জন্য কাজের বিরতি নিতেন। সেখানে আরবাজ খান, সোহেল খান ও সঞ্জয় কাপুরদের সঙ্গে নিয়ে লন্ডনের হাইড পার্কে সন্তানদের ফুটবল খেলানো থেকে শুরু করে স্কুলে পৌঁছে দেওয়া সবই নিজে করতেন। ইয়াসিনের ভাষায়, “১০ বছরের মধ্যে আমি কখনও তাকে গৌরী ভাবিকে বলতে শুনিনি যে ‘আমি ক্লান্ত, আসতে পারব না’। পরিবারের জন্য তিনি সব সময় প্রস্তুত।”
বিজ্ঞাপন
ছোটবেলায় আরিয়ান খানকে কারাতে প্রশিক্ষণ দিয়েছেন ইয়াসিন। তার মতে, আরিয়ান অত্যন্ত বিনয়ী এবং মাটির মানুষ। সম্প্রতি আরিয়ানের সঙ্গে দেখা হওয়ার এক মজার স্মৃতি শেয়ার করে ইয়াসিন বলেন, “আরিয়ান আমাকে দেখে বলল, ‘আপনি বলেছিলেন আমি ডিগবাজি দিতে পারব না?’ এই বলেই সে আমাকে ডিগবাজি দিয়ে দেখাল।”

শাহরুখের সঙ্গে ১০ বছর কাজের অভিজ্ঞতা ইয়াসিন খানের জীবন বদলে দিয়েছিল। ছোট শহর থেকে উঠে এসে প্রাইভেট জেট ও পাঁচ তারকা হোটেলে রাত কাটানোর সুযোগ হয়েছিল তার। ২০১১ সালে তিনি নিজের নিরাপত্তা সংস্থা খোলার সিদ্ধান্ত নিলে শাহরুখ তাকে বলেন, তার জন্য কিং খানের দরজা সব সময় খোলা থাকবে।
বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা শাহরুখ খান
পরবর্তীতে ইয়াসিন বিরাট কোহলি-আনুশকা শর্মা এবং প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের মতো বড় তারকাদের বিয়ের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন। তবে শাহরুখের সঙ্গে কাটানো সময়টাকেই তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন।
ইএইচ/




