বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাহরুখ খান আমার চেয়েও বড় তারকা: ‘গেম অব থ্রোনস’-এর অভিনেতা  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

শাহরুখ খান আমার চেয়েও বড় তারকা: ‘গেম অব থ্রোনস’অভিনেতা  

উপমহাদেশ তো বটেই, অন্যান্য মহাদেশেও বলিউড বাদশা শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশসম। সম্প্রতি এক সাক্ষাৎকারে হলিউড সুপারস্টার জেসন মোমোয়া ‘কিং অব রোমান্স’কে নিজের চেয়েও বড় তারকা হিসেবে অভিহিত করেছেন। জেসনের মতে, শাহরুখ কেবল একজন বড় তারকাই নন, সুদর্শন ও বিনয়ী। 

‘অ্যাকুয়াম্যান’ খ্যাত এই তারকার নতুন সিনেমা ‘দ্য রেক্লিং ক্রু’-এর প্রচারণার সময় ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সাথে আলাপকালে শাহরুখের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন। শাহরুখের ব্যক্তিত্বে মুগ্ধ জেসন বলেন, ‘তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ। আমরা দুজনেই একে অপরের কাজের গুণগ্রাহী। শিল্পী হিসেবে তিনি আমার চেয়েও বেশি জনপ্রিয়।’

১৯৯৯ সালে ‘বেওয়াচ: হাওয়াই’ দিয়ে শুরু করে ২০১১ সালে ‘গেম অব থ্রোনস’-এর খাল দ্রোগো চরিত্রের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান জেসন। ডিসি ইউনিভার্সের ‘অ্যাকুয়াম্যান’ হিসেবে তিনি নিজেকে ব্লকবাস্টার নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। গত বছরও তাঁর অভিনীত ‘এ মাইনক্রাফ্ট মুভি’ হলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। 

শাহরুখ খান বর্তমানে ‘কিং’সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। শাহরুখ ছাড়াও এতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত, রানী মুখার্জি, অনিল কাপুর ও জ্যাকি শ্রফ। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর