বলিউডের স্বাস্থ্য সচেতন অভিনেতাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার। নিয়মিত শরীর চর্চা করেন। রাত জাগেন না, খাদ্যতালিকায় নেই ক্ষতিকর কিছু। এত যত্নশীল হয়েও শরীর নিয়ে বিপাকে অভিনেতা। অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন সে যাত্রায়।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একবার বৈষ্ণোদেবী তীর্থে গিয়ে আচমকা অসুস্থ পড়েন অক্ষয়। গা পোড়ানো জ্বরে জ্ঞান হারিয়ে আয়ত্তের বাইরে চলে যায় শরীর। সম্প্রতি নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমার প্রচারণায় এসে ঘটনাটি ভাগ করে নেন।
বিজ্ঞাপন
অক্ষয় বলেন, ‘আচমকাই আমার শরীর খারাপ হয়ে যায়। প্রচণ্ড জ্বর আসে। প্রথমে ১০৩, তারপর সেটা বেড়ে ১০৪-এ দাঁড়ায়। গা পুড়ে যাচ্ছিল জ্বরে! একটা সময়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কাটরার এক চিকিৎসক আমাকে তড়িঘড়ি দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন।…’
মুক্তির অপেক্ষায় অক্ষয়ের নতুন ছবি ‘ভূত বাংলা’। সিনেমাটি হরর কমেডি ঘরানার। এ ছবির মাধ্যমে ১৪ বছর পর প্রিয়দর্শনের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ছবিটির প্রচারণায় এসে ভয়াবহ সে অভিজ্ঞতা ব্যক্ত করেন খিলাড়ী।




