সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’-এর নির্মাতার দ্বিতীয় ছবি ‘রইদ’ 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’-এর নির্মাতার দ্বিতীয় ছবি ‘রইদ’ 

‘হাওয়া’ দিয়ে সিনেমা হলে ঝড়ো হাওয়া তুলেছিলেন মেজবাউর রহমান সুমন। দেশ-বিদেশে দর্শক হুমড়ি খেয়ে পড়েছিলেন ছবিটি দেখতে। এবারের কোরবানি ঈদে মুক্তি পাচ্ছেন নির্মাতার দ্বিতীয় সিনেমা ‘রইদ’। 

বৃষ্টি, ঠান্ডা উপেক্ষা করে ‘রইদ’-এর উত্তাপ নিয়েছেন বিদেশি দর্শকরা

ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করে মেজবাউর সুমন বলেন, ‘কোরবানি ঈদকে ঘিরেই পরিকল্পনা আমাদের। ওই সময় ছবিটি মুক্তি দিতে চাই। সেভাবেই এগুচ্ছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানাব আমরা।’

roid-tushi-20251217181342_20260205_204446555

গেল বছরের শেষে পোস্টার ও ট্রেলার দিয়ে মুগ্ধতা ছড়ায় ‘রইদ’। এরপর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম তথা আইএফএফআর-এর ৫৫তম আসরেও মুগ্ধতা ছড়ায় ছবিটি। পরিচালক মেজবাউর রহমান সুমন জানালেন বৃষ্টি, শীত উপেক্ষা করে ‘রইদ’-এর উত্তাপ নিয়েছেন দর্শক।

‘রইদ’ গড়ে উঠেছে সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে। মূল পাত্র-পাত্রী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এ ছবিটির সেট তৈরিতে ফাঁকা জায়গায় প্রায় ৫০ হাজার গাছ লাগিয়েছিলেন পরিচালক। 

roid-movie-171225-02-1765999736_20260205_204507404

দীর্ঘ ছয় মাস ধরে সেই গাছগুলোর নিবিড় যত্ন নেওয়া হয়েছিল যাতে পুরো এলাকাটি যেন সিনেমার সঙ্গে মিশে যায়। গল্পের প্রয়োজনে কোনো কৃত্রিম গ্রাফিক্স নয়, বরং শুটিংয়ের প্রয়োজনে নির্মাণ করা হয় একটি বাড়ি। নির্মাতা বলেছিলেন, ‘লোকেশনকে কেবল ব্যবহার নয়, বরং লোকেশনকে গল্পের অবিচ্ছেদ্য অংশ করে তুলতেই এই কঠোর পরিশ্রম।’

শুরুতে ‘রইদ’-এর সঙ্গে যুক্ত ছিলেন জয়া আহসান। বছর কয়েক ছবিটির ঘোষণা দিয়েছিলেন সুমন। ছবির প্রযোজক ছিলেন জয়া। ২০২০-২১ অর্থবছরে ছবির জন্য ৬০ লাখ টাকার সরকারি অনুদানও পেয়েছিলেন। তবে কাজ শুরু হতে বিলম্ব হওয়ায় সরে দাঁড়ান অভিনেত্রী। অনুদানের টাকা ফেরত দেন। পরে ছবিটি প্রযোজনা করে বঙ্গ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর