মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

জামিন মিলল কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খানের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

জামিন মিলল কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খানের 

মা হাফসা আক্তার এবং ভাই স্বাধীন মিয়াসহ গ্রেফতার হয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান। এবার জামিনে মুক্তি পেলেন তারা। আজ রোববার বিকেলে নেত্রকোণা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. শাহ্ পরান তাদের জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত কার্যক্রম শুরু করি। আশুলিয়া থেকে আসামিদের পুলিশ গ্রেফতার করে। আসামি থানায় নিয়ে আসার পর আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেছেন। মামলার নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।


বিজ্ঞাপন


গেল শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার একটি মামলায় মা-ভাইসহ গ্রেফতার করা হয় প্রিয়াকে। নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত তারা। মামলার বাদী তমা আক্তার নামে এক নারী।

পুলিশ জানায়, প্রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে এ ধরনের অন্তত ৪২টি অভিযোগ রয়েছে। ধর্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই ছিল তাদের পেশা। প্রিয়ার সাজানো মামলায় বর্তমানে বেশ কয়েকজন জেলহাজতে রয়েছেন বলে জানা গেছে।

প্রিয়া, তার মা ও ভাইকে গ্রেফতার করে রাত ১টার দিকে থানায় নেওয়া হলে বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

এ সময় উৎসুক জনতা ও এলাকাবাসী বলেন, প্রিয়া তার মা ও ভাইয়ের সহযোগিতায় উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে পাঠাতেন। তাদের বিরুদ্ধে এ ধরনের ৪২টি অভিযোগ রয়েছে। কয়েকজন তার করা ধর্ষণ মামলায় বর্তমানে জেলহাজতে আছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর