রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ক্যামেরা জুম করে শরীরের বিশেষ অংশ ধারণ, যা বললেন জাহ্নবী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

ক্যামেরা জুম করে শরীরের বিশেষ অংশ ধারণ, যা বললেন জাহ্নবী

পাপারাজ্জিদের আপত্তিকর আচরণ নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনেত্রীদের ছবি তোলার ক্ষেত্রে তাদের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন। এমনকি তিনি ব্যক্তিগতভাবে পাপারাজ্জিদের সাথে দেখা করে শাসিয়েছেন। 

প্রেমিকের মুখ আঁকা টিশার্টে জাহ্নবী কাপুর


বিজ্ঞাপন


পুরুষদের পিরিয়ড হলে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত: জাহ্নবী

রাজ শামানির সাথে আলাপকালে জাহ্নবী জানান, কয়েক দিন আগে তিনি পাপারাজ্জিদের সাথে একান্ত বৈঠক করেছেন। সেখানে তিনি অভিনেত্রীদের ছবি তোলা নিয়ে কথা বলেন। জাহ্নবি তাদের উদ্দেশ্যে বলেন, সম্মতি ছাড়া কোনো নারীর শরীরের বিশেষ অংশ জুম করে ছবি তোলা বা ভিডিও করা কেবল তাদের জন্যই অপমানজনক নয়, বরং যারা এটি করছেন তাদের রুচিকেও প্রশ্নবিদ্ধ করে।’ 

জাহ্নবী যোগ করেন, ‘একজন অভিনেত্রী ফ্যাশন সচেতন হয়ে জনসমক্ষে আসতেই পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে কেউ ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তন করে তাকে নীচভাবে উপস্থাপন করবে। স্রেফ ভিউ বা টাকার জন্য কোনো নারীর শরীরকে পণ্যে রূপান্তরিত করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি’। অভিনেত্রীর মতে, পাপারাজ্জিরা তার কথাগুলো ইতিবাচকভাবে নিয়েছেন। 


বিজ্ঞাপন


বাংলাদেশ নিয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার জাহ্নবী কাপুর!

ওরিকে স্বামী বলে পরিচয় জাহ্নবীর, তবে কি বিয়ে করেছিলেন 

বলিউড কিংবদন্তি শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুরের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয় ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে। এরপর ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’, ‘মিলি’, ‘গুড লাক জেরি’ এবং ‘বাওয়াল’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 

বাণিজ্যিক ধারার ছবির পাশাপাশি ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর