রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাফীর রোমান্টিক সিনেমার নায়িকা হচ্ছেন বর্ণিতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

রাফীর রোমান্টিক সিনেমার নায়িকা হচ্ছেন বর্ণিতা

গ্ল্যামারাস বিউটি প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার-২০২৫’ জিতলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার রাতে জমকালো আয়োজনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। 

৭ বছর পর লাক্স সুপারস্টার প্রতিযোগিতা


বিজ্ঞাপন


চ্যাম্পায়িক হওয়ার হাতে উঠেছে স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি, একটি বিলাসবহুল গাড়ির চাবি। বর্ণিতার হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

image

চ্যাম্পিয়নের নাম ঘোষণার আগে লাক্স সুপারস্টারের উপস্থাপক সৌমিক জানান, যিনি এই আসরে ‘লাক্স সুপারস্টার’ হতে যাচ্ছেন, তিনি রায়হান রাফীর রোমান্টিক সিনেমার নায়িকা হতে যাচ্ছেন! এমন ঘোষণায় হল রুমে বেশ কড়তালি পড়ে! 

জীবনে কখনও প্রথম হননি, লাক্সের আসরে হলেন সেরা সুন্দরী


বিজ্ঞাপন


এসময় মঞ্চে উপস্থিত ছিলেন রাফী। তিনি বলেন,’আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আমার নেক্সট রোমান্টিক ছবির নায়িকাকে, মনে হয় চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে আমরা তাকে পেয়ে যাবো।’ রাফী আরও বলেন,’সিনেমার ঘোষণাটি মনে হয় আমাদের প্রযোজকের কাছ থেকে আসা উচিত।’

ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘লাক্স সুপারস্টার ২০২৫’ যে হচ্ছে, তাকে নিয়ে ইমপ্রেস একটি সিনেমা করবে। যেটির পরিচালনায় আছে রাফী।

শুধু রাফীর সিনেমা নয়, শিহাব শাহীনের একটি ওয়েব কন্টেন্টেও দেখা যাবে বর্ণিতাকে। এসময় ফরিদুর রেজা সাগর শিহাব শাহীন ও রাফীকে অভিনন্দন জানান। 

৭ বছর পর ফিরল লাক্স সুপারস্টার, ১১ হাজারের বেশি প্রতিযোগীর অংশগ্রহণ

সিনেমাতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বর্ণিতা। তিনি বলেন, ‘রায়হান রাফী স্যার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের মেন্টর হিসেবে কাজ করেছেন। তার মতো গুণী নির্মাতার সান্নিধ্য পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি। তার কাজগুলো বড় স্ক্রিনে দর্শক হিসেবে দেখেছি। আগামীতে আমি কাজের সুযোগ পাবো, এটা অবিশ্বাস্য ব্যাপার আমার জন্য। রায়হান রাফী স্যার যে স্কেলে সিনেমা বানান, সেখানে নিজেকে পরিপূর্ণভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব।’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর