বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

শিক্ষার্থীকে যৌন নিপীড়ন মামলায় জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থীকে যৌন নিপীড়ন মামলায় জামিন পেলেন জাহিদ অন্তু

বাসায় ডেকে ইডেন কলেজের শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন সংগীতশিল্পী জাহিদ অন্তু। বৃহস্পতিবার (২ এপ্রিল) শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালত।

'বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন জাহিদ'


বিজ্ঞাপন


প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বলেন, “উভয় পক্ষের শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় আগামী ধার্য দিন ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন দিয়েছে আদালত।”

image

এর আগে আদালতে জাহিদ অন্তুর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বাদীপক্ষে আইনজীবী জসীম উদ্দিন জামিন আবেদনের বিরোধিতা করেন। 

এর আগে, গেল মঙ্গলবার রাতে যৌন নিপীড়নের অভিযোগ এনে মামলাটি করেন ওই ছাত্রী। বুধবার সকালে গুলশান অ্যাভেনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেফতার করে পুলিশ। জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য্য করে আদালত তাকে কারাগারে পাঠায়।


বিজ্ঞাপন


বাসায় ডেকে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, গায়ক জাহিদ অন্তু কারাগারে

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে পরিচয় হয়। পরবর্তিতে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। সম্পর্কে ভেঙে গেলে দুইজনের মধ্যে যোগাযোগা বন্ধ হয়ে যায়। 

an_tu

মামলায় বলা হয়েছে, জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুলশানের জাহিদের বাসায় যান। সেখানে শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে জাহিদ তাকে মারধর করেন। এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয় বলে অভিযোগ এই শিক্ষার্থীর।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর