রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইস্টার সানডেতে গির্জায় যাই, প্রার্থনা করি, নতুন জামা পরি: পূজা 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

ইস্টার সানডেতে গির্জায় যাই, প্রার্থনা করি, নতুন জামা পরি: পূজা 

আজ রোববার পবিত্র ইস্টার সানডে অর্থাৎ খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্টের পুনরুত্থানের দিন। এদিন মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন তিনি। এটি খ্রিষ্টধর্মের অনুসারীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। 

দিনটিকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা থাকে তাদের। ঢালিউড অভিনেত্রী পূজা এগ্নেজ ক্রুজের ক্ষেত্রেও ব্যতিক্রম হয় না। খ্রিষ্টধর্মের অনুসারী এ অভিনেত্রী পরিবারের সঙ্গে প্রার্থনা ও উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করছেন। 

puja_20250826_153944007_(1)

দিনটির মহত্ত তুলে ধরে গতকাল শনিবার ঢাকা মেইলকে পূজা বলেন, ‘ইস্টার সানডে মূলত আমাদের যিশু খ্রিষ্টের পুনরুত্থান। এই দিনের মূল উদ্দেশ্য ক্ষমাশীল, বিনয়ী হওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো। এগুলো ধারণ করি আমরা। এদিন গির্জায় যাই, প্রার্থনা করি, নতুন জামা কাপড় পরি। আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা করি।’ 

ইস্টার সানডের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘সকালে পরিবার নিয়ে তেজগাঁ চার্চে যাব। প্রার্থনা করব। এরপর গির্জায় আত্মীস্বজনদের সঙ্গে দেখা করব। দিনের বাকি সময় বাসায় কাটাব। যেকোনো ধর্মীয় অনুষ্ঠানে আমি বাসায় সময় কাটাই। ইস্টার সানডে উপলক্ষে বিশেষ খাবার দাবার রান্না হবে। এগুলোই ইস্টার সানডেতে আমার পরিকল্পনার মধ্যে থাকে।’ 

494309799_3229432227205755_6949371143647723757_n_20250826_153752840

তার কথায়, ‘ইস্টার সানডেতে দই-চিড়া-মুড়ি-মিষ্টি-কলা মিলিয়ে স্পেশাল একটি আইটেম থাকে। এটা আমরা খাই। কারণ আমরা বিশ্বাস করি পুনুরুত্থানের পর যিশুকে এই খাবার দেওয়া হয়েছিল।’ 

শোবিজে পূজার উত্থান লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে। গেল কোরবানি ঈদে বড়পর্দায় অভিষেক হয় তার। ‘এশা মার্ডার’ সিনেমার নামভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। 

আরআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর