বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

২য় সার্জারি সফলভাবে সম্পন্ন, তৃতীয় সার্জারিও করতে হবে: তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

২য় সার্জারি সফলভাবে সম্পন্ন, তৃতীয় সার্জারিও করতে হবে: তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির এরইমধ্যে দুইবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে নিজের তৃতীয়বার অপারেশনের ইঙ্গিত দেন তিনি। আজ শনিবার জানালেন বিস্তারিত।

এদিন নিজের ফেসবুকে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ২য় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩য় সার্জারিটিও করতে হবে, তবে এখনই নয়— নিউরোসার্জন প্রস্তুতি নিচ্ছেন, কয়েক মাস সময় লাগবে।’ এ সময় সবার দোয়া কামনা করেন অভিনেত্রী।

এর আগে তিনি লিখেছিলেন, ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’ মন্তব্যের ঘরে সহকর্মী শুভানুধ্যায়ীদের অনেকে সেখানে কমেন্ট করেছিলেন। অভিনেতা ইন্তেখাব দিনার, রওনক হাসান, অভিনেত্রী তানভিন সুইটি, মনিরা মিঠু প্রমুখ সুস্থতা কামনা করেছিলেন। 

গত ফেব্রুয়ারি মাসে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবর প্রকাশ পায়। ১৫ ফেব্রুয়ারি দেশের একটি বেসরকারি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয় তার। 

এরপর ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে তার দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। সেবার টানা ১৪ দিন হাসপাতালে থাকার পর গেল ২৩ মার্চ দেশে ফেরেন অভিনেত্রী। 
 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর