সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

চেন্নাইয়ে ফের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির, আজ দেশে ফিরছেন 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

চেন্নাইয়ে ফের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির, আজ দেশে ফিরছেন 

গত ১৪ ফেব্রুয়ারি দেশে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হলেও পরে চেন্নাই নেওয়া হয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। সেখানে ফের অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। টানা ১৪ দিন হাসপাতালে থাকার পর রোববার (২২ মার্চ) তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

সফল অস্ত্রোপচার শেষে আজ সোমবার দেশে ফিরছেন তানিয়া বৃষ্টি। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। 


বিজ্ঞাপন


চেন্নাইয়ে অবস্থানরত চয়নিকা চৌধুরী এক খুদেবার্তায় জানান, তানিয়া বৃষ্টি ৯ মার্চ আসার পর সার্জারি হয়। তারপর লাইফ সাপোর্টে আইসিইউতে ছিল। গত পরশু কেবিনে দেওয়া হয় তাকে। গতকাল বিকেলে ছেড়ে দিয়েছে। আগামী মাসের ১০ তারিখ আবার চেন্নাইয়ে আসবে।মাথার ব্যাপার অনেক নিয়ম কানুন। কোন স্ট্রেস নেয়া বারণ। 

tania_bristy

আজ সোমবার তানিয়া বৃষ্টি দেশে ফিরছেন বলে জানান চয়নিকা চৌধরী। এর আগে গেল রোববার (২২ মার্চ) চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে অভিনেত্রী সঙ্গে দেখা করার পর একটি আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। তানিয়া বৃষ্টির বর্তমান শারীরিক অবস্থা বর্ণনা দিয়ে চয়নিকা লেখেন, ‘কখন যে কার জীবনে কী ঘটে যায় কেউ বলতে পারে না। চেন্নাই আছি অথচ আমার একজন পছন্দের মানুষ, অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টির সাথে দেখা হবে না? এটা কেমন কথা? আমিও দৌড়ের ওপর আছি। তানিয়া বৃষ্টি এমজিএম হাসপাতালের আইসিইউতে ছিল। তারপর গতকাল (২১ মার্চ) কেবিনে দিয়েছে। সেই ৯ তারিখ থেকে ২২ মার্চ। আজ (রোববার) রিলিজ হলো। আবার ১১ দিন পর আসতে হবে।’


বিজ্ঞাপন


তিনি আরও লেখেন, ‘যাইহোক, দেখা হলো। আধা ঘণ্টা ছিলাম। কথা হলো,ওকে দেখলাম! এত মায়া লাগছিল! চোখে মুখে হাসিতে মায়া। অনেক নরম হয়ে গেছে। কিন্তু সুন্দর লাগছিল। ওর বোন আর তানিয়া বিদেশের বাড়িতে দুজন! তানিয়ার জন্যে প্রার্থনা আর শুভ কামনা। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। অনেক প্রার্থনা মন থেকে তোমার জন্যে। নিজের যত্ন নিও প্লিজ। ভালোবাসা।’

image

চয়নিকা চৌধুরীর তথ্য অনুযায়ী, গত ৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা ১৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তানিয়া। 

এদিকে নিজের অসুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তানিয়া বৃষ্টি। সেখানে ইংরেজিতে তিনি লিখেছেন, ‘সার্জারি+আইসিইউ+লাইফ সাপোর্ট= ১১দিন।’  তবে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি অভিনেত্রী। 

এর আগে গেল ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন এই অভিনেত্রী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর