ইডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া অরাকে বাসা ডেকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে গায়ক জাহিদ অন্তুর বিরুদ্ধে। ভুক্তোভোগীর অভিযোগের প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
গেল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জাহিদ অন্তু তার নতুন ব্যবসায়িক প্রজেক্ট এবং পোশাকের ব্র্যান্ডের ফটোশুটের জন্য তাকে নক করেন। জাহিদের বাসা, অফিস এবং স্টুডিও একই সঙ্গে হওয়ায় কাজের পরিকল্পনার কথা বলে তাকে বাসায় যেতে বলা হয়। অরা বলেন, ‘আমি প্রফেশনাল খাতিরে সেখানে গিয়েছিলাম। কিন্তু কথা বলার এক পর্যায়ে সে জানায় ড্রেস আসতে দেরি হবে। এরপর হঠাৎ করেই আমার ওপর শারীরিক নিপীড়ন শুরু করে।’
বিজ্ঞাপন
বাসায় ডেকে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, গায়ক জাহিদ অন্তু কারাগারে
নিপীড়নের প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে বলে দাবি এই অভিনেত্রীর। তিনি জানান, জাহিদ তাকে ঘরের ভেতর আটকে রেখে বারবার থাপ্পড় মারেন এবং চুল ধরে টানাহেঁচড়া করেন। অরার ভাষ্য, ‘সে বিছানায় আমার গলা চেপে ধরেছিল। আমি পালিয়ে আসার চেষ্টা করলেও সে বারবার দরজা বন্ধ করে দিচ্ছিল। এক পর্যায়ে আমি কোনোমতে সেখান থেকে প্রাণ নিয়ে বের হয়ে আসি।’

ইডেন কলেজের শিক্ষার্থী আরও জানান, জাহিদের সঙ্গে তার পরিচয় অনার্স প্রথম বর্ষে থাকাকালীন, তখন তার কাছে গিটার শিখতেন। কাজের সুবাদে পরিচয় হলেও তাদের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর অভিযোগ, শুরুর দিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন জাহিদ। তবে পরবর্তীতে জাহিদ সেই সম্পর্ক অস্বীকার করতে শুরু করেন। অরা বলেন, ‘আমি সম্পর্কটি থেকে মুভ অন করার চেষ্টা করছিলাম। কিন্তু সে বিভিন্ন সময় প্রলোভন দেখিয়ে এবং আমার রেখে আসা জিনিস ফেরত দেওয়ার কথা বলে বাসায় ডাকার চেষ্টা করত।’
বিজ্ঞাপন
অন্তঃসত্ত্বা অবস্থায় নির্যাতনের অভিযোগ কুমার শানুর স্ত্রীর
দীর্ঘদিন যোগাযোগ বন্ধ থাকার পর সম্প্রতি পেশাগত প্রয়োজনে তারা আবারও কথা বলা শুরু করেন। একজন মডেল ও অভিনেত্রী হিসেবে অরা কাজের প্রস্তাব গ্রহণ করেছিলেন। কিন্তু তার অভিযোগ, জাহিদ কাজের কোনো প্রস্তুতি ছাড়াই কেবল তাকে হেনস্তা করার উদ্দেশ্যেই বাসায় ডেকেছিলেন।
ইএইচ/

