বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

মঞ্চে অসুস্থ জনপ্রিয় গায়িকা, যা ঘটল তারপর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

মঞ্চে অসুস্থ জনপ্রিয় গায়িকা, যা ঘটল তারপর

মঞ্চে পারফর্ম করার সময় অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও গায়িকা মেগান দি স্ট্যালিয়ন। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে নিউ ইয়র্ক সিটির ব্রডওয়ে থিয়েটারে শো চলাকালীন মেগান শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ বোধ করেন। দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

জটিল রোগে আক্রান্ত অভিনেত্রী, মায়ের চিকিৎসার জন্য হাত পাতলেন ছেলে


বিজ্ঞাপন


গায়িকার মুখপাত্র মার্কিন গণমাধ্যম ‘ভ্যারাইটি’কে দেওয়া এক বিবৃতিতে জানান, পারফরম্যান্সের সময় মেগানের শরীর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। যদিও ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও জানানো হয়নি।

image

হাসপাতালে ভর্তির একদিন পর বাসায় ফিরে একটি আবেগঘন পোস্ট দেন মেগান। তিনি লেখেন, ‘গত রাতটি ছিল আমার জন্য একটি সতর্কবার্তা। আমি ইদানীং নিজের সীমার বাইরে গিয়ে কাজ করছিলাম, যা আমার শরীর মেনে নিতে পারেনি। সত্যি বলতে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলব। অনেক চেষ্টা করেও পারফরম্যান্স শেষ করতে পারিনি।’

যে রোগে ভুগছেন বিটিএস তারকা জাংকুক


বিজ্ঞাপন


ভক্তদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি সব সময় আমার ভক্তদের শতভাগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু এখন আমার শরীরকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। আমি দুঃখিত যে তোমাদের হতাশ করেছি।’

image

গত মাসেই মেগান প্রথমবারের মতো ব্রডওয়ে থিয়েটারে পা রাখেন। ‘মুলাঁ রুজ!’ মিউজিক্যালে তিনি হ্যারল্ড জিডলার চরিত্রে অভিনয় করছেন। একজন র‍্যাপার থেকে থিয়েটার অভিনেত্রী হিসেবে তাঁর নতুন রূপ ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী দীপিকা

অসুস্থতা কাটিয়ে মেগান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই আবার মঞ্চে ফেরার ব্যাপারে তিনি আশাবাদী।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর