আগামী ২৬ জুন মুক্তি পাচ্ছে ডিসি ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুপারগার্ল’। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন ‘হাউস অব দ্য ড্রাগন’ খ্যাত অভিনেত্রী মিলি অ্যালকক। সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিনেমায় কাজের অভিজ্ঞতা এবং সামাজিক মাধ্যমে ট্রোলিং নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
নিজের বায়োপিকে সিডনি সুইনিকে চান না, রেগে আগুন কিংবদন্তি অভিনেত্রী
বিজ্ঞাপন
অন্তর্বাস হাতে 'হলিউড' পাহাড়ে অভিনেত্রী
সমালোচনা প্রসঙ্গে মিলি বলেন, “হাউস অব দ্য ড্রাগন’-এ কাজ করার সময় বুঝেছি শোবিজ ইন্ড্রাস্ট্রিতে একজন নারী হিসেবে টিকে থাকাও মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। মানুষের মধ্যে নারীর শরীরের ওপর এক অদ্ভুত মালিকানাবোধ কাজ করে, যা অত্যন্ত বিব্রতকর। আমি তাদের থামাতে পারব না, তবে নিজের মতো থাকতে পারি।’’

সোশ্যাল মিডিয়ার আলোচনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন মিলি। ২০২২ সালে দেওয়া এক সাক্ষাৎকারের কথা টেনে তিনি বলেন, ‘অনলাইনে নিজের চেহারা বা কাজ নিয়ে বারবার চর্চা দেখাটা মানসিকভাবে চাপের এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এটি কারও জন্যই ভালো না। আমি জানি না সামাজিক মাধ্যমে যারা সারাক্ষণ সক্রিয় থাকে তারা কীভাবে সামলায়।’
বিজ্ঞাপন
অস্কারের পর এবার হলিউড ওয়াক অব ফেমে মিশেল ইয়ো
কেন বলিউড ছেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া— খুললেন মুখ
মার্টিন স্করসেসি এবং রিডলি স্কটের মতো কিংবদন্তি পরিচালকরা যখন সুপারহিরো ঘরানার সিনেমাকে ‘সিনেমা নয়’ বা ‘বিরক্তিকর’ বলে সমালোচনা করেন, তখন মিলির অবস্থান বেশ নমনীয়। তিনি বলেন, ‘আমি তাদের কথা বুঝতে পারছি। তারা দীর্ঘদিন ধরে অসাধারণ সব সিনেমা নির্মাণ করছেন। আসলে সব সিনেমা সবার জন্য নয়। শিল্পের সৌন্দর্যই হলো এখানে আপনার পছন্দমতো বেছে নেওয়ার সুযোগ আছে।’
ইএইচ/

