বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

অস্কারের পর এবার হলিউড ওয়াক অব ফেমে মিশেল ইয়ো 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

অস্কারের পর এবার হলিউড ওয়াক অব ফেমে মিশেল ইয়ো 

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিশেল ইয়োর ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি গৌরবময় পালক। অস্কারের পর এবার হলিউড ওয়াক অব ফেম সম্মাননা পেলেন তিনি। 

অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি গৌরবময় পালক। বুধবার (১৮ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘ওয়াক অব ফেমে’ তার নামে একটি স্মৃতি তারকা উন্মোচন করা হয়। 


বিজ্ঞাপন


ক্যারিয়ারে এমন সাফল্যে আবেগঘন কণ্ঠে মিশেল বলেন, ‘মালয়েশিয়া থেকে হলিউডের এই পথচলা মোটেও সহজ ছিল না। মাঝপথে অনেকবার নিজের যোগ্যতা নিয়ে মনে সংশয় জেগেছিল।’ 

চার দশকের ক্যারিয়ারে ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, ‘ক্রেজি রিচ এশিয়ানস’ এবং ‘উইকড’-এর মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছেন। ২০২৩ সালে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জিতেছিলেন তিনি।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে মিশেল ইয়ো তার দুই প্রিয় নির্মাতা জন এম চু এবং আং লি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। আং লি’র কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাকে কেবল একজন অ্যাকশন হিরো হিসেবে না দেখে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে পর্দায় তুলে ধরার কৃতিত্ব এই নির্মাতার।’ 

কে এই মিশেল ইয়ো?

১৯৮৩ সালে ‘মিস মালয়েশিয়া’ মুকুট জয়ের মাধ্যমেই বিনোদন জগতে পথচলা শুরু হয়েছিল অভিনেত্রী মিশেলের। ক্যারিয়ারের শুরুতে নিজেকে হংকং সিনেমা ইন্ডাস্ট্রিতে যুক্ত করেন। অভিনেত্রী হয়েও নিজের স্টান্ট নিজেই করতেন। যা দেখে রীতিমতো চমকে গিয়েছিল সিনেমার দর্শকরা। জ্যাকি চ্যানের মতো মহাতারকার বিপরীতে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান।

image

বিশ্ব শোবিজ অঙ্গনে অ্যাকশন হিরোইন হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরির করলেও, কমেডি সিনেমাতেও বাজিমাত করেছেন তিনি। জেমস বন্ড সিরিজের ‘টুমরো নেভার ডাইস’ এবং ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’ সিনেমার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন। 

অস্কার ছাড়াও তারা সাফল্যের ঝুলিতে আছে গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড এবং বাফটা-এর মতো অসংখ্য সম্মাননা। টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও স্থান করে নিয়েছেন এই কিংবদন্তি অভিনেত্রী।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর