বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘চক্র’-এর সেটে নামাজ পড়াতে গিয়ে অলৌকিক কিছুর উপস্থিতি টের পান তৌসিফ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

‘চক্র’-এর সেটে নামাজ পড়াতে গিয়ে অলৌকিক কিছুর উপস্থিতি টের পান তৌসিফ!

সপ্তাহ খানেক আগে ওটিটি প্যাটফর্মে মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের নতুন ওয়েব সিরিজ ‘চক্র ২’। মুক্তির পর থেকেই বেশ সাড়া ফেলেছে সিরিজটি। তবে এবার পর্দার গল্প ছাপিয়ে আলোচনায় এসেছে শুটিং সেটের এক রহস্যময় ঘটনা। 

সম্প্রতি নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তৌসিফ জানিয়েছেন, শুটিং চলাকালীন তার হাতে এক অদ্ভুত চিহ্ন দেখা গিয়েছিল যার কোনো যৌক্তিক ব্যাখ্যা তার কাছে নেই।


বিজ্ঞাপন


তৌসিফের 'চক্রে' বাঁধন 

তৌসিফ জানান, ‘চক্র ২’ শুটিংয়ের দিন একটি ফাঁকা রুমে তিনি সারা দিনের নামাজ আদায় করছিলেন। সন্ধ্যার পর দৃশ্যধারণের কথা ছিল। মাগরিবের নামাজ পড়ার সময় ওই ঘরে তিনি একাই ছিলেন। কিন্তু সেই মুহূর্তে তার মনে হচ্ছিল রুমটি মোটেও ফাঁকা নয়। 

তৌসিফের কথায়, ‘রুমে অস্বাভাবিক কিছু টের পাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি একা ছিলাম না! তখন আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে ঐ রুম থেকে চলে আসি।’

দর্শকদের নজর এড়ায়নি তৌসিফের হাতের সেই অদ্ভুদ দাগ। সামাজিক মাধ্যমে অনেকেই সেই দৃশ্যটির স্ক্রিনশট শেয়ার করে অভিনেতার কাছে জানতে চান কী ঘটেছিল সেদিন? 


বিজ্ঞাপন


ভারতীয় ভক্তের শরীরের বিশেষ অংশে তৌসিফের নামের ট্যাটু

তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাতের হাড় ভেঙেছিল: তৌসিফ

তৌসিফ তার পোস্টে দর্শকদের প্রশংসা করে বলেন, তিনিও আসলে জানেন না সেদিন তার বাম হাতে ঠিক কী হয়েছিল। তবে সেই রুমে থাকার সময় তার একটি অদ্ভূত অনুভূতি হয়েছিল বলে জানিয়েছেন তিনি। 

অভিনেতা আরও বলেন, ‘শুটিং চলাকালীন এমন আরও অনেক অদ্ভূত ঘটনার মুখোমুখি হয়েছি। যা পরবর্তী সময়ে শেয়ার করব।
 
ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর