মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

পলাশের এসএসসির ফলাফল শুনে স্ট্রোক মায়ের, ছিলেন কোমায়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০১:২১ পিএম

শেয়ার করুন:

ফের বাবা হলেন অভিনেতা পলাশ

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শক মহলে ‘কাবিলা’ নামে ব্যাপক পরিচিতি পেয়েছেন ছোট পর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তার সফল্যের পেছনে লুকিয়ে থাকা অজানা গল্প। একটি বেসরকারি টেলিভিশন রিয়্যালিটি শো ‘হা-শো’-এর মঞ্চে নিজের জীবনের অজানা কথা শেয়ার করেছেন তিনি। 

পলাশ বলেন, ‘আমার জীবনের পুরো গল্পটা বাদ পড়ার গল্প। ২০০৯ সালে আমি এসএসসি পরীক্ষা দেই। সেবার আমিই একমাত্র অকৃতকার্য হয়েছিলাম।’ এই একটি ঘটনাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় এক করুণ পরিণতির দিকে। পলাশ জানান, রাজধানী ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ৩ হাজার পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় তৃতীয় হয়ে ভর্তি হয়েছিলেন। সেই ছেলের অকৃতকার্য হওয়ার খবর সহ্য করতে পারেননি তাঁর মা।

kabila

ছেলের রেজাল্ট শুনেই ব্রেন স্ট্রোক করেন তাঁর মা। টানা চার বছর ছিলেন কোমায়। সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে করে পলাশ বলেন, ‘এই ঘটনার পর স্কুলের বন্ধুদের থেকে অনেক দূরে সরে যাই। পরের বছর কলেজে উঠি কিন্তু নিয়মিত ছিলাম না। কারণ কলেজের সঙ্গে নিজেকে মানাতে পারছিলাম না।’

শনির দশা যেন পিছু ছাড়ছিল না তাঁর। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ও ভালো ফলাফল করতে পারেননি। তবে দমে যাননি তিনি। পরবর্তীতে তিতুমীর কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করে যুক্ত হন নির্মাণের সঙ্গে। প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। কর্মজীবনে প্রবেশ করে অনেক জায়গা থেকে বারবার বাদ পড়েছেন তিনি।

image

বিচারকের আসনে বসে তরুণ প্রজন্মের উদ্দেশে পলাশ বলেন, ‘আমি মনে করি বাদ পড়ে যাওয়া মানেই জীবনের শেষ না। স্কুল জীবনেই যদি সব শেষ মনে করতাম, তাহলে আজকে বিচারকের আসনে থাকতাম না।’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর