সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

রাহুলের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

রাহুলের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন অঙ্গন। তাঁর মৃত্যুর শোকের আবহেই এবার সামাজিক মাধ্যমে প্রথমবার মুখ খুললেন তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

স্বামীর মৃত্যুর পর আবেগঘন এক পোস্টে প্রিয়াঙ্কা জানিয়েছেন, বর্তমানে তাঁদের পরিবারের সদস্যরা রাহুলের শোক কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন। এই কঠিন সময়ে সংবাদকর্মীদের কাছে পরিবারের গোপনীয়তা বজায় রাখার আর্জি জানিয়েছেন।

পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এটি আমাদের জন্য গভীর শোক ও অত্যন্ত দুঃখের সময়। একজন সন্তান, একজন মা এবং একটি গোটা পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়ে বিধ্বস্ত। আমরা আমাদের বন্ধু ও গণমাধ্যমের সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করছি, এই কঠিন মুহূর্তে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। এই মুহূর্তে আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন। এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’

গত রবিবার (২৯ মার্চ) ভারতের তালসারিতে একটি ধারাবাহিক নাটকের শুটিং সেটে পানিতে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। রাহুল ও প্রিয়াঙ্কার ঘরে এক পুত্রসন্তান রয়েছে।

rahul_banerjee_shares_photo_with_priyanka_sarkar_and_son_sohoj_says_new

জানা গেছে, ঘটনার দিন তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন তিনি। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান অরুণোদয়। পরে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর