শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

রাহুলের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ পুলিশের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

রাহুলের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ পুলিশের

 ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ নাটকের দৃশ্যের জন্য পানিতে নামতে হয়েছিল। আর উঠতে পারেননি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার।
 
এদিকে অভিনেতা মৃত্যুর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও রূপাঞ্জনা মিত্র। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার (৩০ মার্চ) ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু


বিজ্ঞাপন


অভিনেতার মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ পুলিশের। অনুমতি ছাড়াই শুটিং করা হয়েছে বলেই অভিযোগ তাঁদের।
 
২০০০ সালে ‘চাকা’ সিনেমা দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। তবে আলোচনায় আসেন ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি দিয়ে। একই বছরে ‘আবার আসব ফিরে’ ও ‘জ্যাকপট’ তাঁর অভিনয় নজর কাড়ে।

‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার নায়ক-গায়কের মৃত্যু হলো পানিতে ডুবে

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে রাজ দর্শন নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর