বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ঢাকা

‘রাক্ষস’ উন্মাদনা চলমান, সোল্ড আউট টিকিট 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

‘রাক্ষস’ উন্মাদনা চলমান, সোল্ড আউট টিকিট 

সিনেমা হলে বেড়েই চলছে ‘রাক্ষস’-এর দর্শকপ্রিয়তা। ছুটির দিনে সিনেমাপ্রেমীরা হুড়মুড়িয়ে পড়ছেন ছবিটি দেখতে। ফলস্বরুপ সোল্ড আউট ছবিটির টিকিট। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়।

নিজের ফেসবুকে তিনি জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় আজ ২৬ মার্চ ‘রাক্ষস’-এর কোনো টিকিট নেই। হৃদয় লিখেছেন, ‘‘স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় ইতোমধ্যে ২৬ তারিখের ‘রাক্ষস’ সিনেমার সবগুলো শোয়ের অনলাইন টিকিট সোল্ড আউট।’’  


বিজ্ঞাপন


সিনেপ্লেক্সের এই শাখায় গতকাল ২৫ মার্চের চিত্রও একই ছিল। সেদিনও ছবির টিকিট ছিল সোনার হরিণ। খবরটি জানিয়ে পরিচালক লিখেছিলেন, ‘স্টার সিনেপ্লেক্ষে বসুন্ধরা শাখায় আজকে (২৫ মার্চ) রাক্ষসের সব টিকেট সোল্ড আউট। সিনেমাটি দেখতে হলে সিনেপ্লেক্সে অন্যান্য শাখায় চলে যেতে পারেন। যমুনা ব্লকবাস্টার কিংবা লায়ন সিনেমাসেও গিয়ে দেখতে পারেন রাক্ষস।’

‘রাক্ষস’-এর মাধ্যমে প্রথমবারের মতো ডার্ক থ্রিলার সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। 


বিজ্ঞাপন


ছবির প্রযোজক শেহরিন সুমি। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি। সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর