বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাফী নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, বলছেন ‘প্রেশার কুকার’-এর দর্শকরা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০১:১২ পিএম

শেয়ার করুন:

রাফী নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, বলছেন ‘প্রেশার কুকার’-এর দর্শকরা 

ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’ হলে টানছে দর্শকদের। ছবির গল্প মন ভরাচ্ছে। হল ফেরত দর্শকরা মুগ্ধতা প্রকাশ করছেন ছবির পরিচালক রায়হান রাফীর নির্মাণে। তাদের মতে দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন রাফী।

ঈদের তৃতীয় দিন ২৩ মার্চ ‘প্রেশার কুকার’-এর শো শেষে গণমাধ্যমকে এক দর্শক বলেন, ‘ছবিতে সমাজের বাস্তব চিত্র উঠে এসেছে। আজকাল ভায়োলেন্সের ছ্ড়াছড়ির মাঝে এরকম গল্প নির্ভর ছবি খুব প্রয়োজন। রাফী সেটি করে দেখালেন। নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি।’

অন্য একজন বলেন, ‘‘প্রেশার কুকার’ গল্পকেন্দ্রিক সিনেমা। বাস্তব চিত্র নিয়ে তৈরি। এ কারণে ভালো লেগেছে। আর নির্মাতা হিসেবে রায়হান রাফী বেস্ট। পাশাপাশি এ ছবিতে নাজিফা তুষির অভিনয় সবচেয়ে ভালো হয়েছে।’’ অন্য একজন বলেন, ‘বাংলাদেশে ভালো কাজ হচ্ছে। আশা করি ঈদ কেন্দ্রিক না হয়ে সারা বছর এরকম কাজ হওয়া দরকার।’

এদিকে সামাজিক মাধ্যমে প্রশংসা পাচ্ছে ‘প্রেশার কুকার’ -এর গান ‘বড়াই করে’। ছবিটি  যৌথভাবে প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। এটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে বড় পর্দায় মুক্তি পেয়েছে।

নারী কেন্দ্রিক এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। বিভিন্ন চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর