ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অন্যতম রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। দর্শককে হলমুখী করছে ছবিটি। পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রশংসা পাচ্ছে এর গান ‘বড়াই করে’।
মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে গানটি সাড়া ফেলেছে। নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। গানটির কথা ও সুর করেছেন শিল্পী অঙ্কন কুমার নিজেই। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গানটির বেশ অর্গানিক রেসপন্স পাচ্ছি। সামাজিক মাধ্যমে চেনা অচেনা অনেকে শেয়ার করছেন। সবাই ইতিবাচক মন্তব্য করছেন। বেশ ভালো লাগছে।’
ইউটিউবে এক দর্শক লিখেছেন, ‘সম্ভবত বছরের সেরা গান শুনলাম।’ অন্য একজন লিখেছেন, ‘গানটা দেখে কেন যেন একপর্যায়ে ইমোশনাল হয়ে গেছি, চোখে পানি টলটল করছিল।’
বিজ্ঞাপন

‘প্রেশার কুকার’ যৌথভাবে প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও খোদ রায়হান রাফী। এটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে বড় পর্দায় মুক্তি পেয়েছে।
নারী কেন্দ্রিক এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। বিভিন্ন চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি।
ইএইচ/আরআর

