বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

রাজশাহীতে শামস সুমনের জানাজা সম্পন্ন, রাতে দাফন 

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে শামস সুমনের জানাজা সম্পন্ন, রাতে দাফন 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের দ্বিতীয় জানাজা এবং রাজশাহীতে প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ জোহর রাজশাহী নগরের ঝাউতলা এলাকার মিঠুর মোড় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ এশা তৃতীয় এবং রাজশাহীতে দ্বিতীয় জানাজা শেষে নগরের হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়েছে। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় তার মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গনে। সেখানে তার জানাজায় অনুষ্ঠিত। জানাজায় অংশ নেন সহশিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

শামস সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন মৃত্যু বরণ করেন।
শামস সুমনের ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। পরে টিভি নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। অসংখ্য দর্শক প্রিয় নাটক রয়েছে তার ঝুলিতে। সুপরিচিত এই অভিনেতা ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। 

দীর্ঘ অভিনয়জীবনে শামস সুমন অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘অহংকার’, ‘অনুরাগ’, ‘যদি ভালোবাসো’, ‘এই তো আমাদের বাড়ি’, ‘রাতের অতিথি’, ‘অতন্দ্র প্রহর’ ও ‘খোঁজ’। পাশাপাশি ‘জয়যাত্রা’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘আয়না কাহিনি’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘চোখের দেখা’ ও ‘মন জানে না মনের ঠিকানা’সহ একাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। নির্মাতা শহিদুল ইসলাম খোকনের ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 

ইএইচ/ আআ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর