বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

হাসপাতালে শেষ মুহূর্তে শামস সুমনের সঙ্গে কী ঘটেছিল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

হাসপাতালে শেষ মুহূর্তে শামস সুমনের সঙ্গে কী ঘটেছিল

হৃদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা শামস সুমন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর আগে হাসপাতালে কী ঘটেছিল, তা জানিয়েছেন মাসুদ রানা মিঠু। সুমনের মৃত্যুর পর গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এসে দেখলাম সুমন ভাইকে এমআরআই কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। এমআরআই শেষে আস্তে আস্তে হেঁটে বের হয়ে আসলেন। আমাদের দিকে তাকিয়ে একটু হাসলেন। বললাম, ‘ভাই আছি’। এরপর জামাকাপড় পরিবর্তন করতে গিয়ে পড়ে যান। পড়ে যাওয়া দেখে আমরা কয়েকজন মিলে ধরে তুললাম। তখন ‘ও আল্লাহ, ও মা’ করতে করতে জরুরি বিভাগে আসলেন। সেখানে দীর্ঘ ৪০ মিনিট ধরে সুমন ভাইকে বাঁচানোর চেষ্টা করা হলো। কিন্তু তিনি আর ফিরলেন না।’


বিজ্ঞাপন


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় তাঁর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন সহশিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।

শামস সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন।

শামস সুমনের ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। পরে টিভি নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে তাঁর ঝুলিতে। সুপরিচিত এই অভিনেতা ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।

২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর