বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

শামস সুমনের মৃত্যুতে যা বললেন পিনাকী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১০:৫০ এএম

শেয়ার করুন:

শামস সুমনের মৃত্যুতে যা বললেন পিনাকী

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা শামস সুমন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন তাঁর সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা। এদিকে সুমনের মৃত্যুর খবরে একটি দীর্ঘ স্ট্যাটাস শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তিনি লেখেন, ‘আমরা একই ব্যাচের এইচএসসি, এসএসসি। শামস সুমনের সাথে পরিচয় রাজশাহীতে ১৯৮৫-তে। তারপর বন্ধুত্ব, একসাথে কাজ করা। নানা সময়ে একসাথে আবৃত্তি চর্চা, নাটকে কণ্ঠ দেওয়া। একসাথে একটা নৃত্যনাট্যের কণ্ঠ দিয়েছিলাম।’


বিজ্ঞাপন


পিনাকী আরও লিখেছেন, ‘সেই ৯৮ সালে আবার ঢাকায় একসাথে একটা নাটক নিয়ে কাজ করছিলাম। কেন জানি আগায়নি। সুমনের শুটিংয়ে মাঝে মাঝে যেতাম। বসে বসে দেখতাম ওর সাবলীল অভিনয়। আড্ডা দিতাম শুটিং ফ্লোরেই। অপূর্ব ছিল ওর কণ্ঠ।’

সবশেষে তিনি লিখেছেন, ‘ও শট দিয়ে আবার আড্ডায় ঢুকত। সেই মতিহার থেকে চারুর ক্যানটিনে তুমুল হৈ-চৈ সময়ের সাথিরা একে একে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। জানি না কী এমন হয়েছিল যে অসময়ে চলে যেতে হবে। শামস সুমনের জীবন আর কর্মের প্রতি রইল অতল শ্রদ্ধা। ভালো থেকো বন্ধু। অসীমের পথে তোমার অনন্ত যাত্রা শুভ হোক।’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর