জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় তার মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গনে। সেখানে তার জানাজায় অনুষ্ঠিত। জানাজায় অংশ নেন সহশিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞাপন
শামস সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন মৃত্যু বরণ করেন।
শামস সুমনের ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। পরে টিভি নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। অসংখ্য দর্শক প্রিয় নাটক রয়েছে তার ঝুলিতে। সুপরিচিত এই অভিনেতা ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।
২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বিজ্ঞাপন
ইএইচ/

