মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অরিজিতের পর প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন শ্রেয়া ঘোষাল!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

অরিজিতের পর প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন শ্রেয়া ঘোষাল!

বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসর নিয়ে হইচই ফেলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার তার পথে হাঁটার ইঙ্গিত শ্রেয়া ঘোষালের। জানালেন তিনিও প্লেব্যাক থেকে অবসরের কথা ভাবছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানিয়েছেন, তিনিও বর্তমানে যথেষ্ট ক্লান্ত এবং ভবিষ্যতে গান থেকে সাময়িক বিরতি নেওয়ার কথাও নাকি ভাবছেন। তিনি স্পষ্ট জানান, গানের জগতে যে ধরনের পরিবর্তন আসছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলা সব সময় আনন্দদায়ক হচ্ছে না। বিশেষ করে লাইভ কনসার্টে ‘লিপ-সিঙ্ক’ বা যান্ত্রিক কারসাজির মাধ্যমে গান গাওয়ার প্রবণতাকে তিনি একেবারেই সমর্থন করেন না। 

শ্রেয়া বলেন, “যেদিন আমাকে মঞ্চে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করে গান গাইতে হবে, সেদিনই আমি গান গাওয়া ছেড়ে দেব।” অরিজিতের বিরতি প্রসঙ্গে গায়কা বলেন, “আমারও মাঝে মাঝে বিরতি নিতে ইচ্ছে করে।”

নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে প্লেব্যাক থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ। লিখেছিলেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমি জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর নতুন কোনো কাজ নেব না। এই সংগীত যাত্রা অত্যন্ত চমৎকার ছিল।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর