সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

অস্কারে প্রথম নারী চিত্রগ্রাহকের পুরস্কার জিতলেন যিনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

অস্কারে প্রথম নারী চিত্রগ্রাহকের পুরস্কার জিতলেন যিনি

৯৮তম অস্কারে আসরে ইতিহাস গড়লেন অটাম ডুরান্ড আরকাপাউ। ‘সিনার্স’ সিনেমার জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছেন তিনি। প্রথম নারী হিসেবে এই বিভাগে অস্কার জয়ের কৃতিত্ব অর্জন করলেন আরকাপাউ।  

অস্কারের ৭৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল 'সিনার্স'


বিজ্ঞাপন


ফিলিপিনো ও আফ্রিকান-আমেরিকান ক্রিওল বংশোদ্ভূত আরকাপাউ শক্ত প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে পুরস্কারটি জয় করেন। এই বিভাগে তার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ড্যান লাউস্টসেন (ফ্রাঙ্কেনস্টাইন), ড্যারিয়াস খোঞ্জি (মার্টি সুপ্রিম), মাইকেল বাউম্যান (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার) এবং অ্যাডলফো ভেলোসো (ট্রেন ড্রিমস) এর মতো বরেণ্য সিনেমাটোগ্রাফার।    

পুরস্কার নেওয়ার সময় আরকাপাউ ধন্যবাদ জানান ‘সিনার্স’-এর পরিচালক রায়ান কুগলারকে। তিনি বলেন, “যখনই তাকে ধন্যবাদ জানাই, তখন রায়ান উল্টো বলেন ‘না, তোমাকেই ধন্যবাদ, তুমি আমার ওপর বিশ্বাস রেখেছ।’ এমন একজন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হয়।’

বক্তৃতার এক পর্যায়ে তিনি ডলবি থিয়েটারে উপস্থিত সব নারীকে দাঁড়াতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘এই জায়গায় পৌঁছানো আমার একার পক্ষে সম্ভব হতো না। পুরো প্রচারণা জুড়ে অসংখ্য নারীর সমর্থন ও ভালোবাসা পেয়েছি। আর সেই কারণে এমন অর্জন সম্ভব হয়েছে।’


বিজ্ঞাপন


বক্তৃতায় তিনি স্মরণ করেন সিনেমাটোগ্রাফার রেচেল মরিসনকে। যিনি ২০১৮ সালে মাডবাউন্ড ছবির জন্য মনোনীত হয়েও অস্কার জিততে পারেননি। এর আগে এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন আরি ওয়েগনার (দ্য পাওয়ার অফ দ্য ডগ, ২০২১) এবং ম্যান্ডি ওয়াকার (এলভিস, ২০২২)। 

অস্কারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘৯৮ বছর পর এমন একটি মুহূর্ত এসেছে। আজ রাতে আমার মতো দেখতে অনেক ছোট মেয়ে নিশ্চিন্তে ঘুমাবে, কারণ তারা জানবে—এটাও সম্ভব।’ 

কে পাচ্ছেন ৯৮তম অস্কার? টিমোথি শালামে নাকি মাইকেল বি জর্ডান

পরিচালক রায়ান কুগলারের ‘সিনার্স’ ছবিটি এবারের অস্কারে একাধিক পুরস্কার জিতেছে। ছবিটির তারকা মাইকেল বি জর্ডান জিতেছেন সেরা অভিনেতার অস্কার। পাশাপাশি ছবিটি জিতেছে সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা আবহ সংগীতের পুরস্কার। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর