সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদের কেনাকাটা করতে গিয়ে আইফোন চুরি হলো নায়িকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

বাবা হারালেন ‘অন্তর জ্বালা’ ছবির অভিনেত্রী

দরজায় কড়া নাড়ছে রোজার ঈদ। নিজের এবং প্রিয়জনদের জন্য কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দোকান ঘুরে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। আবার কেউ কেউ ঈদের কেনাকাটা করতে গিয়ে চোরের খপ্পরে পড়ে শখের মোবাইল ফোনটি হারাচ্ছেন। এই যেমন অভিনেত্রী মৌমিতা মৌ।

রাজধানী ঢাকার নিউ মার্কেটে ঈদের শপিং করতে গিয়ে নিজের আইফোন হারিয়েছেন তিনি। গতকাল (১৪ মার্চ) শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আজ রোববার (১৫ মার্চ) জিডি করবেন বলে জানিয়েছেন মৌমিতা।

মৌমিতা মৌ তাঁর ব্যক্তিগত নম্বর বা ফেসবুক থেকে কেউ যোগাযোগ করলে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী মৌমিতার। এরপর ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানি’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।


বিজ্ঞাপন


বাবার ক্যানসারের চিকিৎসার কারণে বেশ কিছু দিন অভিনয়ে অনিয়মিত ছিলেন মৌমিতা মৌ। তাঁকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে নির্মাতা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ চলচ্চিত্রে।   

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর