সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

বাবা হারালেন ‘অন্তর জ্বালা’ ছবির অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

বাবা হারালেন ‘অন্তর জ্বালা’ ছবির অভিনেত্রী

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘অন্তর জ্বালা’ ছবির অভিনেত্রী মৌমিতা মৌয়ের বাবা মো. মোশাররফ হোসেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। 

তিনি বলেন, ‘বাবা ক্যানসারের শেষ পর্যায়ে ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ কারণে তিনি কিছুদিন ধরে অভিনয়ের কাজ থেকেও বিরতি নিয়েছি।’ বাবার জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

এর আগে বাবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট দেন মৌ। তিনি লেখেন, মাত্র ৩/৪ মাসের মধ্যে কি থেকে কি হয়ে গেল। একটা রিপোর্ট সবকিছু এলোমেলো করে দিল। এ রকম একটা সময় পার করতে হবে কখনই ভাবিনি। এখন আমি বুঝি দায়িত্ব কী জিনিস। এখন আমি জানি ধৈর্য কীভাবে ধরতে হয়। এখন আমি বুঝতে পারি তোমার সুস্থতা ছাড়া আমি কতটা অসহায়। কবে তুমি আবার নাম ধরে ডাকবা? কবে তুমি আবার শাসন করবা? কবে তুমি আবার আদর করবা? তোমার স্মৃতিগুলো খুব মনে পড়ছে আব্বু। হে আল্লাহ আমার আব্বুকে সুস্থতা দান করুন, আমিন।

কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকবো’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌয়ের। এরপর মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ (২০১৭) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসিত হন। কেবল চলচ্চিত্রেই নয়, ছোটপর্দা এবং বিজ্ঞাপন চিত্রেও কাজ করেন তিনি। 

মৌমিতা মৌ অভিনেত্রী চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘মাস্তানী’, ‘তুই শুধু আমার’, ‘অন্ধকার জগৎ’, ‘আহারে জীবন’।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর