শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

নিজ বাড়ি থেকে অভিনেতার পচাগলা মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

নিজ বাড়ি থেকে অভিনেতার পচাগলা মরদেহ উদ্ধার

ভারতের মালয়ালম ইন্ডাস্ট্রির অভিনেতা হরিমুরালির পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। কেরালার পায়্যানুরে নিজ বাসভবনে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে কত দিন ধরে তিনি বাড়িতে মৃত অবস্থায় পড়ে ছিলেন, তা জানা যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৭ বছর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অভিনেতার কেরালার বাসভবন থেকে পচা গন্ধ বের হতে শুরু করলে তাঁর প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ দরজা ভেঙে হরিমুরালির দেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


হরিমুরালির মৃতদেহ পায়্যানুর বেবি মেমোরিয়াল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

২০০৮ সালে মালয়ালম সুপারস্টার মামুট্টির সঙ্গে ‘অন্নন থাম্পি’ ছবিতে তিনি অভিনয় করেন। অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের ‘অমর আকবর অ্যান্থনি’ ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। এখন পর্যন্ত প্রায় ৫০টি মালয়ালম ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ১০ থেকে ১৫টি ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। সিনেমা ছাড়াও হরিকে প্রায় ৪০টি টেলিভিশন ধারাবাহিকে দেখা গেছে।

হরি বেঙ্গালুরুতে ভিজ্যুয়াল ইফেক্টস এবং অ্যানিমেশনে বিএসসি সম্পন্ন করেছিলেন। মৃত্যুর আগে তিনি এর্নাকুলামের একটি সংস্থায় গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর