বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

বাবা-মায়ের বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন গোবিন্দকন্যা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

বাবা-মায়ের বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন গোবিন্দকন্যা 

বলিউড তারকা গোবিন্দর সঙ্গে স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ অনেক দিন ধরেই চলছে। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার গুঞ্জন এনেছেন সুনীতা। এরপর থেকেই বিচ্ছেদ গুঞ্জন। এবার বিষয়টি মুখ খুললেন গোবিন্দকন্যা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মা-বাবার বিচ্ছেদ গুঞ্জন নিয়ে গোবিন্দকন্যা টিনা বলেন, ‘আমাদের জন্য দুই বছর খুব একটা ভালো ছিল না। অনেক উত্থান-পতন হয়েছে।’ গোবিন্দা-কন্যা আরও জানান যে, তিনি আমাকে নারী দিবসে বিশেষ উপহারও দিয়েছেন।


বিজ্ঞাপন


আরও বলেন, ‘আমরা নারীরা অন্যদের জন্য এত কঠোর পরিশ্রম করি যে আমরা নিজেদের কথা ভাবি না। তাই আমি আমার নারীর জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম।’

গোবিন্দকে নিয়ে সুনীতার অভিযোগের অন্ত নেই। এর আগে টিনাকে নিয়ে দোষ চাপিয়েছিলেন স্বামীর ওপর। অভিযোগ করেছিলেন, গোবিন্দর কারণে টিনা কাজ পাচ্ছেন না বলিউডে। বলেছিলেন, “টিনাকে একটাও ভালো কাজের সুযোগ দেওয়া উচিত। মেয়ে নিজে খুব ভালো কাজ করতে চায়, কিন্তু এই ধারণার কারণে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর