বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

ওপর থেকে ভগবান বা শয়তান যেই আসুক আমাদের আলাদা করতে পারবে না: সুনীতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১০:২০ এএম

শেয়ার করুন:

ওপর থেকে ভগবান বা শয়তান যেই আসুক আমাদের আলাদা করতে পারবে না: সুনীতা
গোবিন্দ - সুনীতা

বলিউড অভিনেতা গোবিন্দ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন প্রায় দেড় শতাধিক ছবি। অভিনয় জীবনে উত্থান পতনের মধ্যে দিয়ে বলিউডে শক্ত অবস্থান গড়েছেন। নব্বই দশকে হল কাঁপানো অভিনেতার বিরুদ্ধে একাধিকবার নারী সহকর্মীকে হেস্তার অভিযোগ ওঠে। যা অভিনয় জীবনেও প্রভাব ফেলে। 

২০১৫ সালের পর থেকে অভিনয়ে অনিয়মিত গোবিন্দ। সম্প্রতি ৩৭ বছরের সংসার ভাঙার গুঞ্জন ওঠে। বিচ্ছেদের খবরে সামাজিকমাধ্যমে জোর চর্চা হয় অভিনেতাকে নিয়ে। সম্প্রতি অভিনেতার স্ত্রী সুনীতা গণমাধ্যমের সামনে তাঁদের সম্পর্ক নিয়ে বলেন, ‘আজ আমরা এত কাছাকাছি। যদি কিছু হতো, তাহলে কি আমরা এত কাছে থাকতাম? আমাদের মধ্যে দূরত্ব থাকতো! কেউ আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। ওপর থেকে ভগবান আসুক বা শয়তান আসুক। কেউ পারবে না।’

gobinda_2

এরপর তিনি বলেন, “মেরা পতি সির্ফ মেরা হ্যায়’- নামের একটা ছবি ছিল না? আমার গোবিন্দাও শুধু আমারই, আর কারও না। যতক্ষণ না আমরা মুখ খুলছি, ততক্ষণ আপনারা দয়া করে এই বিষয়ে কিছু বলবেন না।’

চলতি মাসের শুরুতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল সুনীতা আহুজা আদালতে গোবিন্দার সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, গত ২৫শে মে গোবিন্দাকে আদালতে হাজির হওয়ার নির্দেশনা দিয়েছিল। সুনীতা নিয়মিত আদালতে হাজিরা দিলেও গোবিন্দাকে অনুপস্থিত থাকতে দেখা গেছে। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর