শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হেডফোন হাতে রাখতে বলছেন রায়হান রাফী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

হেডফোন হাতে রাখতে বলছেন রায়হান রাফী

দরজায় কড়া নাড়ছে রোজার ঈদ। আর ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও প্রেক্ষাগৃহে আসছে একগুচ্ছ সিনেমা। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নির্মাতা রায়হান রাফীর নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটির প্রচারণায় নির্মাতা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছেন।

শনিবার এক পোস্টের মাধ্যমে রাফী জানান, যেকোনো সময় প্রকাশ পেতে পারে ‘প্রেশার কুকার’-এর ট্রেলার। মজার ব্যাপার হলো, ট্রেলারের খবরটি সিনেমার নামের সঙ্গে মিলিয়ে প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘যেকোনো সময় ‘প্রেশার কুকার’-এর হুইসেল বেজে উঠতে পারে।’ 

এর আগে শুক্রবার (৬ মার্চ) এক সতর্কবার্তায় তিনি ভক্তদের হেডফোন গুছিয়ে রাখার পরামর্শ দিয়ে বলেন, “প্রেশার কুকার’-এর এবার সিটি শুধু বাজবে না, বরং ফাটবে!” যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ট্রেলারে দর্শকদের জন্য বড় কোনো চমক অপেক্ষা করছে।

নারীর জীবনসংগ্রাম, সামাজিক চাপ ও ভেতরের না বলা গল্পগুলোকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘প্রেশার কুকার’। নামের মতোই গল্পে থাকবে চাপ, দ্বন্দ্ব আর বিস্ফোরণের উপমা। সিনেমার প্রধান চারটি নারী চরিত্রে একসঙ্গে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফীর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি। ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’ এবং ‘তুফান’-এর মতো ব্লকবাস্টার হিট ছবির এই নির্মাতা আশাবাদী যে, ‘প্রেশার কুকার’ দেশের বাণিজ্যিক সিনেমায় এক নতুন ধারার সূচনা করবে। 

ইএইচ/ 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর