শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

কত কোটি টাকার স্বর্ণে মুড়ছিলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

কত কোটি টাকার স্বর্ণে মুড়ছিলেন রাশমিকা-বিজয়

গেল সপ্তাহে দক্ষিণী চলচ্চিত্রের পাওয়ার কাপল বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানার বিয়ের আসর বসেছিল উদয়পুরের বিলাসবহুল মেমেন্টোস বাই আইটিসি হোটেলে। জাঁকজমকপূর্ণ সম্পন্ন হয়েছে বিবাহ আয়োজন। তারকার জুটির বিয়ের নজর কড়েছেন নবদম্পতির পরিহিত স্বর্ণ অলংকার। বিয়ের দিন এই জুটিকে দেখে মনে হয়েছিল ঠিক যেন স্বর্ণ মোড়ানো কোনো রাজপুত্র ও রাজকন্যা।

image


বিজ্ঞাপন


রাশমিকার রাজকীয় সাজ

বিয়ের দিন রাশমিকা মান্দানা সেজেছিলেন প্রখ্যাত ডিজাইনার অনামিকা খান্নার নকশা করা কমলা-লাল রঙের শাড়িতে। তবে সবার নজর কেড়েছিল তার অঙ্গে জড়ানো স্বর্ণ। হাতে খোদাই করা নকশী কাজের ‘লক্ষ্মী চোকার’, স্তরে স্তরে সাজানো ‘কাসু মালা’। 

রাশমিকা-বিজয়ের রিসেপশনের নিরাপত্তা জোরদার, বিপদের আশঙ্কা?

শ্রী জুয়েলার্সের তৈরি এই গয়নাগুলো ছিল ২২ ক্যারেট। প্রতিটি পিস দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্য এবং পৌরাণিক চরিত্রের আদলে তৈরি করা হয়েছে। জানা গেছে, রাশমিকার জন্য এই অলংকারগুলো তৈরি করতে কারিগরদের দীর্ঘ ১০ মাস সময় লেগেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর বিয়ের গয়নার মোট ওজন ছিল প্রায় ১.৫ থেকে ২ কেজি। এর মধ্যে ছিল কোমরবন্ধ, মঙ্গলসূত্র, জাডাবিল্লা (চুলের গয়না), নেকলেস এবং কপালে পরার বাশিকাম। এই অলঙ্কারগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ থেকে ৫ কোটি টাকা।


বিজ্ঞাপন


r-b

বিজয় দেবরাকোন্ডার রাজকীয় সাজ

পিছিয়ে ছিলেন না বিজয় দেবরাকোন্ডাও। রাশমিকার সাথে মিল রেখে তিনি পরেছিলেন রাজকীয় টেম্পল জুয়েলারি। বিজয়ের গলায় ছিল সরু চেইন এবং তার ওপর স্তরে স্তরে সাজানো টেম্পল হারাম।

রাশমিকা-বিজয় বিয়ের সিলমোহর, কোথায় বসছে অনুষ্ঠান

জুয়েলারি প্রতিনিধিদের মতে, বিজয়ের গয়নার মূল থিম ছিল পৌরাণিক আভিজাত্য। তার অলংকারে হাতির এবং বাঘের মোটিফ ব্যবহার করা হয়েছে। বিজয়ের নেকলেসগুলোর ওজন ১.২ থেকে ২ কেজির মতো। বিজয়ের ব্যবহৃত অলংকারের আনুমানিক বাজারমূল্য ১ থেকে ২ কোটি টাকা।

image

কেন এতো দাম এই গয়নার?

বর্তমানে বাজারে প্রতি কেজি স্বর্ণের দাম ৭৫ থেকে ৮০ লাখ টাকা হলেও ডিজাইনার গয়নার ক্ষেত্রে এর মূল্য অনেক গুণ বেড়ে যায়। নকশী কাজ, সূক্ষ্ম কারুকার্য এবং কাস্টমাইজেশনের কারণে বিজয় ও রাশমিকার বিয়ের অলংকারের মোট মূল্য ৭ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর