শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

স্ক্রিনশট ভাইরাল, প্রথম প্রেমিকার প্রতারণা নিয়ে মুখ খুললেন মিনার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

প্রথম প্রেমে প্রতারণার শিকার মিনার 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সংগীতশিল্পী মিনার রহমানের চ্যাটের স্ক্রিনশট। ভাইরাল স্ক্রিনশটে দেখা যাচ্ছে, মিনার একজন নারীকে একের পর এক খুদে বার্তা পাঠাচ্ছেন, কিন্তু কোনো উত্তর আসছে না। স্ক্রিনশট ভাইরাল হতেই নজর এড়ায়নি মিনারের। 

গায়কের প্রেম নিয়ে আলোচনার মধ্যে নিজের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ভালোবাসা নিয়ে মুখ খুললেন মিনার। এক পোস্টে তিনি জানান, স্কুল জীবনেই তার প্রথম অ্যালবাম ‘সাদা’ মুক্তি পেয়েছিল। দশম শ্রেণিতে পড়ার সময়ই তিনি গান লেখা ও সুর করা শুরু করেন। অল্প বয়সে জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তখন তার জীবনের প্রথম দিককার সেমিস্টারগুলো ছিল আর দশটা সাধারণ শিক্ষার্থীর মতো। কিন্তু বদলে যেতে সময় লাগেনি। 

image

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারে পড়ার সময় এক তরুণীর প্রেমে পড়েন তিনি। সম্পর্কটি স্থায়ী হয়েছিল প্রায় ৬ থেকে ৭ মাস। শুরুর দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও কিছুদিন পর থেকেই একটি বিষয় মিনারের নজরে আসে। তিনি লক্ষ্য করেন, যখনই দুইজন একসঙ্গে সময় কাটাতেন, মেয়েটির ফোনে বারবার তার ‘বড় মামা’ কল করতেন। প্রেমিকাও মিনারের সামনে বসে কল রিসিভ করে বলতেন, ‘আমি ব্যস্ত আছি। বাসায় ফিরে কথা বলব’। পরিবারের সদস্য ভেবে মিনার বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাননি। 

ঘটনার মোড় ঘোরে একদিন রেস্টুরেন্টে বসে থাকা অবস্থায়। টেবিলের ওপর রাখা মেয়েটির ফোনে বারবার ‘বড় মামা’র কল আসছিল। কিন্তু সেদিন মেয়েটি ফোন না ধরে কোনো কথা না বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মিনার তার প্রেমিকার স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটি মুখস্থ করে ফেলেন। 

image

পরবর্তীতে নিজের সংশয় দূর করতে সেই নম্বরের পরিচয় খুঁজতে গিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। শিল্পী জানতে পারেন, ‘বড় মামা’ পরিচয় দেওয়া ব্যক্তিটি আসলে মেয়েটির সাবেক প্রেমিক। মিনারের সঙ্গে প্রতারণার জন্য ওই তরুণীর প্রাক্তন প্রেমিকার নম্বরটি ‘বড় মামা’ নামে সেভ করে রেখেছিলেন।  

জীবনের প্রথম প্রেমের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে মিনার লেখেন, ‘সেদিন থেকে বিশ্বাস শব্দটি আমার কাছে একটি অলৌকিক কল্পনায় পরিণত হয়। জীবন অভিধানে প্রতারণা শব্দের সঙ্গে আমার পরিচয় ঘটে।”

image

পোস্টে মিনার জানান, অনেক আগেই তিনি সেই তরুণীকে ক্ষমা করে দিয়েছেন। গায়ক বলেন, ‘মাঝে মাঝে এই গল্পটি মনে পড়লে হাসি পায়, আবার একই সঙ্গে মনে হয় এটি কি খুব বেদনাদায়ক নয়? আমি চাই না আমার মতো অভিজ্ঞতা আর কারো হোক।’

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর