শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

মৃত শাশুড়িকে নিয়ে ভ্লগ, কটাক্ষের শিকার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

মৃত শাশুড়িকে নিয়ে ভ্লগ, কটাক্ষের শিকার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়াটর

শাশুড়ির মৃত্যু ও শেষকৃত্য নিয়ে ভ্লগিং করে সমালোচনার মুখে পড়েছেন কনটেন্ট ক্রিয়েটর মহুয়া গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ‘প্রবাসে ঘরকন্না’ নামে পরিচিত। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহুয়া দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করলেও সেখান থেকেই লাইফস্টাইল ভ্লগ তৈরি করে নেটিজেনদের কাছে জনপ্রিয়তা লাভ করেন। সম্প্রতি তার শাশুড়ির মৃত্যুতে ভারতে ফেরেন। পরিবারের এই কঠিন সময়ও ভ্লগিং বন্ধ রাখেননি তিনি।


বিজ্ঞাপন


এ কনটেন্ট ক্রিয়েটরকে ভ্লগে বলতে শোনা যায়, আপনারা জানেন আমরা দেশে ফিরেছি, আমার শাশুড়ি মা মারা গেছেন। সুন্দর সময় আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেই, আর এটা আমার পরিবারের খুব খারাপ সময়। ডেইলি ভ্লগার হিসেবে আমার কাছে মনে হয় আপনারা আমার বৃহত্তর পরিবার, এটি আপনাদের সঙ্গেও ভাগ করা প্রয়োজন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে নেটিজেনদের তোপের মুখ পড়েন মহুয়া। মন্তব্যের ঘরে কটাক্ষ ও সমালোচনা করছেন। অনেকেই বলছেন, এমন শোকাতুর পরিবেশে পরিবারের সদস্য হয়ে ক্যামেরা ধরা অসংবেদনশীলতার পরিচয়। কেউ কেউ লিখেছেন, ‘কিছু টাকার জন্য নিজের বিবেক বিক্রি করেছেন?’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর