ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা মারা গেছেন। গত ২১ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। এই তরুণী ব্রাজিলের সাও বের্নার্দো দো কাম্পোর বাসিন্দা ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে অনুরাগী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মারিয়া রিতা মূলত ফ্যাশন ও বিউটি বিষয়ক কন্টেন্ট, মেকআপ টিউটোরিয়াল এবং রিভিউ শেয়ার করতেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ১১ হাজার এবং টিকটকে ৬৫ হাজারেরও বেশি অনুসারী ছিল।

মারিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী লুয়ানা লিলিয়ান গত ২২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে লিখেছেন, মারিয়া এমন একজন ব্যক্তি ছিলেন যিনি যেকোনো পরিবেশে নিজেকে মুহূর্তেই মানিয়ে নিতে পারতেন। লুয়ানা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মারিয়ার স্মৃতি এবং তার রেখে যাওয়া ভালোবাসা সবার হৃদয়ে আজীবন বেঁচে থাকবে।
লিবিয়া নামে মারিয়ার আরেক বন্ধু জানিয়েছেন, মৃত্যুর মাত্র একদিন আগেও তারা একসাথে স্টুডিওতে কাজ করেছেন। দীর্ঘ ১০ বছরের বন্ধুত্বের আকস্মিক বিচ্ছেদ তাকে স্তব্ধ করে দিয়েছে।
:max_bytes(150000):strip_icc():focal(712x469:714x471):format(webp)/Influencer-Maria-Rita-Rodrigues-Dies-022326-4-e5f83e1649e944b3abfcd61f25e162a6.jpg)
মারিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২২ ফেব্রুয়ারি তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবং পরদিন ২৩ ফেব্রুয়ারি সাও বের্নার্দো দো কাম্পোতেই তাকে সমাহিত করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি।
ইএইচ/

