বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

চার নায়িকার ‘ট্রাইব্যুনাল’ ঈদে আসছে না

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

চার নায়িকার ‘ট্রাইব্যুনাল’ ঈদে আসছে না

ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে প্রতি বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রিয় তারকাদের সিনেমা। রোজার ঈদে মুক্তির তালিকায় আছে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’সহ একগুচ্ছ সিনেমা।

রোজার ঈদে মুক্তির কথা ছিল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নুসরাত ফারিয়া ও তানিয়া বৃষ্টির ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটি। তবে বিশ্বস্ত সূত্র ঢাকা মেইলকে জানিয়েছে, এ ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে না।


বিজ্ঞাপন


ছোট হচ্ছে ঈদের সিনেমার তালিকা, সরে দাঁড়াচ্ছে যেগুলো

সূত্রের কথায়, “‘ট্রাইব্যুনাল’-এর ৭০ শতাংশ কাজ শেষ। যেটুকু শুটিং বাকি আছে তা শেষ হতে ৮-১০ দিন লাগবে। এর মধ্যে তানিয়া বৃষ্টিরও কিছু শুটিং বাকি আছে, যা দুই দিনের মতো। যেহেতু অভিনেত্রী এখন অসুস্থ, সেহেতু সহসা তাঁর অংশ শেষ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, রোজার ঈদে ছবিটি আসছে না। শুটিং শেষ হলে কোরবানির ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে।” তবে নির্মাতা রায়হান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।

এ ছবিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। লন্ডন থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মামলার আসামিপক্ষের হয়ে লড়বেন তিনি।

লোভ জাগাচ্ছে ঈদের সিনেমাগুলো


বিজ্ঞাপন


২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে তাঁকে পুড়িয়ে মারা হয়েছিল। সে সময় ঘটনাটি সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’। এই সিনেমায় তুলে ধরা হয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন।

ফারিয়া-বৃষ্টি ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর