বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

ঈদ উপলক্ষে ‘দেনা পাওনা’-এর বিশেষ সাত পর্ব 

পারিবারিক গল্প আর সম্পর্কের টানাপোড়েনে নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে এটি প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার প্রচার হচ্ছে। ধারবাহিকের দর্শকদের জন্য এলো মন খারাপের খবর। আগামী সপ্তাহে শেষ হচ্ছে ‘দেনা পাওনা’। 

ইতোমধ্যে ধারাবাহিকটির ১২২টি পর্ব সম্প্রচারিত হয়েছে। সম্প্রতি জানানো হয়েছে, আগামী সপ্তাহে প্রচারিত ১২৪ নম্বর পর্ব দিয়েই শেষ হবে দীর্ঘ পথচলা। নাটকটির মাধ্যমে অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া নতুন করে আলোচনায় আসেন। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ফেরেন অভিনেতা অ্যালেন শুভ্র। যা তার ক্যারিয়ারে সফলতার মুকুটে নতুন পালক যুক্ত করেছে। 


বিজ্ঞাপন


ঈদ উপলক্ষে 'দেনা পাওনা'-এর বিশেষ সাত পর্ব

ধারাবাহিকের সমাপ্তি প্রসঙ্গে তাবাসসুম ছোঁয়া গণমাধ্যমকে বলেন, শেষবারের মতো পুরো সপ্তাহ তারা দর্শকদের সঙ্গেই থাকতে চান। দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। 

নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, এবি রোকনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। 

ভিক্ষুক জানতে চাচ্ছিলেন, মামা আপনি ‘দেনা পাওনা’র পরিচালক না?


বিজ্ঞাপন


জানা গেছে ‘দেনা পাওনা’-এর ভক্তদের জন্য থাকছে বিশেষ চমক। ধারাবাহিকটি শেষ হলেও আসন্ন ঈদুল ফিতরে সাত দিনব্যাপী প্রচারিত হবে ‘দেনা পাওনা’র ঈদ স্পেশাল।

কে এম সোহাগ রানা রচিত ও পরিচালিত এ নাটকটি সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হয়ে আসছিল। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর