বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঈদ উপলক্ষে ‘দেনা পাওনা’-এর বিশেষ সাত পর্ব 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

ঈদ উপলক্ষে ‘দেনা পাওনা’-এর বিশেষ সাত পর্ব 

বছর দেড়েক ধরে দর্শকের মন ভরাচ্ছে জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’। ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে পারিবারিক গল্পের এ ধারাবাহিকের সাত পর্বের এক বিশেষ আয়োজন ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’। জানালেন সিরিয়ালটির পরিচালক কেএম সোহাগ রানা।

ঢাকা মেইলকে তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে সিরিয়ালটিকে ভালোবাসা দিয়ে আসছেন দর্শক। আমরাও আমাদের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ঈদ উৎসবও ‘দেনা পাওনা’ময় করার লক্ষ্যে ঈদের পরের দিন দুপুর ১২টা থেকে প্রচারিত হবে সাত পর্বের ‘দেনা পাওনা ঈদ স্পেশাল।’’

617803649_2657145601333174_2344778685297898903_n

কেএম সোহাগের কথায়, ‘‘ঈদ স্পেশালের গল্পেও ভিন্নতা আছে। যে গল্প ‘দেনা পাওনা’য় দেখানো হয়নি সেই গল্প দেখবেন দর্শক। এরইমধ্যে শুটিং সম্পন্ন হয়ে গেছে। এখন প্রচারের অপেক্ষা।’’ 

এরইমধ্যে ১২০ পর্ব প্রচারিত হয়েছে উপলক্ষে ‘দেনা পাওনা’র। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, তাবাসসুম ছোঁয়া, শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, এমএনইউ রাজু, ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, মুসাফির সৈয়দ, এবি রোকন, তানজিম হাসান অনিক প্রমুখ।


বিজ্ঞাপন


আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর