সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

দেশে ফিরেছেন আলভী, দিয়েছেন গা ঢাকা! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

দেশে ফিরেছেন আলভী, দিয়েছেন গা ঢাকা! 

নেপাল থেকে দেশে ফিরেছেন অভিনেতা জাহের আলভী। গতকাল রোববার স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার নামে একটি মামলা হয়েছে। দেশে ফেরার খবর চাউর হতেই তাঁকে গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে দেশে ফিরেই গা ঢাকা দিয়েছেন আলভী। অভিনেতার অবস্থান নিশ্চিত করতে পারছে না পুলিশ। 

রোববার (১ মার্চ) রাতে দেশে ফেরেন আলভী। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তার ফোন বন্ধ থাকায় তার অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেশের ফেরার আগেই ফেসবুক থেকে হয়ে যায় অভিনেতা ২৪ লাখ ফলোয়ারে পেজটি।  


বিজ্ঞাপন


গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ১ মার্চ বিকেলে আলভী নেপাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তিনি কিছুক্ষণ অবস্থান করার পর একজন মধ্যস্থকারীর মাধ্যমে বেরিয়ে আসেন। 

ইকরার মৃত্যুর ঘটনায় অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। একই মামলায় অভিনেত্রী তিথি ও অভিনেতার মাকেও আসামি করা হয়েছে। রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

২০১০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলভী-ইকরা। তাদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান। তবে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নেন ইকরা। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর