রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

‘আমার মেয়েকে আলভী এবং তার মা তিলে তিলে ক্ষয় করেছেন’ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

‘আমার মেয়েকে আলভী এবং তার মা তিলে তিলে ক্ষয় করেছেন’ 

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। স্ত্রীর মৃত্যুর সময় আলভী নেপালে শুটিংয়ে সফরে ছিলেন বলে জানা গেছে। 

এদিকে এই মৃত্যুর ঘটনায় আলভী এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ ইকরার মায়ের। গতকাল মেয়ের মৃত্যুতে শোকে কাতর হয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছেন আলভী এবং তার মা।’ 


বিজ্ঞাপন


ইকরার আত্মহত্যার খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে আলভী তার এক সহশিল্পীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন। মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যজনক ফেসবুক পোস্ট সেই সন্দেহকে আরও মজবুত করে তুলেছে। 

ikra

বেশ কিছুদিন শোবিজ পাড়ায় কানাঘুষা চলছিল, ইফফাত আরা তিথির সঙ্গে আলভীর প্রেমের সম্পর্কের কথা। তিথির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরে অভিনেতার স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল। এ প্রসঙ্গে ইকরার ঘনিষ্ঠ একজন বলেন, ‘দুই-তিন বছর ধরে তিথির সঙ্গে প্রেমের কথা অস্বীকার করছে আলভী। ইকরা আগে থেকে সন্দেহ করত। কিন্তু আলভী বলতেন ‘না আমরা শুধু সহকর্মী। এর বাইরে কোনো সম্পর্ক নেই। কিন্তু সম্প্রতি আলভী তাঁদের সম্পর্কে কথা স্বীকার করেছেন। এবং ইকরা বলেছেন ‘তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আমি তোমার সঙ্গে শুধু ছেলের জন্য।’


বিজ্ঞাপন


ইকরার মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষেই এই আত্মহত্যার পেছনের প্রকৃত রহস্য জানা যাবে। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর