অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকেল ৫টায় জানাজা শেষে ময়মনসিংহের ভালুকায় রানদিয়া গ্রামে তার নানাবাড়িতে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না তার স্বামী জাহের আলভী। নেপাল থেকে আলভীর ফিরে আসার অপেক্ষায়ই বিকেল ৫টায় জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দাফন সম্পন্ন হয়ে গেলেও তিনি উপস্থিত হাজির হননি।
বিজ্ঞাপন
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
এদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করে। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আজ সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে আজ (১ মার্চ) ময়নাতদন্ত হয়। দুপুর ২টার দিকে শেষবারের মতো ঢাকা ছাড়েন ইকরা।
বিজ্ঞাপন
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।
শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী। ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠ বান্ধবী দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে।
ইএইচ/

