বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রণবীরকে সাবধান করলেন আদালত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

রণবীরকে সাবধান করলেন আদালত 

প্রশংসাই কাল হলো রণবীর সিংয়ের। গেল বছরের শেষের দিকে গোয়ায় অনুষ্ঠিত আইএফএফআইয়ের মঞ্চে ‘কান্তারা’ সিনেমার অভিনেতা ঋষভের অভিনয় নিয়ে প্রশংসা করার সময় তুলু সম্প্রদায়কে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে রণবীরের বিরুদ্ধে। এবার একই প্রসঙ্গে হজম করতে হলো ভারতীয় আদালতের ভর্ৎসনা। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই আসরে রণবীর বলেছিলেন, ‘আমি এই ছবিটি থিয়েটারে দেখেছি। আপনার অভিনয় দুর্দান্ত হয়েছে ঋষভ! বিশেষ করে যখন নারী ভূত আপনার ওপর ভর করেছিল!’


বিজ্ঞাপন


এরপর বিশেষ দৃশ্য অভিনয় করে দেখিয়েছিলেন রণবীর। যা দেখে হেসেছিলেন ঋষভসহ অনেকে। সে সময় রণবীরকে বলতে শোনা গিয়েছিল, ‘‘আমাকে কি কেউ ‘কান্তারা ৩-তে দেখতে চাও? তাহলে জানাও।’’

আইএফএফআইয়ের আসরে রণবীরের কথায় হাসির ছটা ছড়িয়ে পড়লেও সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই বিপাকে পড়েন অভিনেতা। কেননা ‘কান্তারা’সিনেমা মূলত তুলু সম্প্রদায় পূজিত দেবদেবীদের গল্প।

গতকাল মঙ্গলবার কর্নাটক আদালতে সে প্রসঙ্গ ওঠে। বিচারপতি এম নাগপ্রসন্ন স্পষ্ট করে দেন, “ধর্মীয় বিশ্বাসকে উপহাস করার অধিকার তারকারও নেই।” তিনি রণবীরকে সাফ বলেন, “আপনি খ্যাতনামা অভিনেতা। জনতার ওপর আপনার প্রভাব বেশি। তাই আপনার দায়িত্বও বেশি। আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে।”

একইসঙ্গে ২ মার্চ পর্যন্ত রণবীরকে গ্রেফতার না করার নির্দেশ দেন কর্নাটক হাই কোর্ট। তবে তারকা বলে তাকে ছেড়ে কথা বলা হয়নি। প্রকাশ্যে ভর্ৎসিত অভিনেতা। আদালতের কড়া নির্দেশ, “আপনি রণবীর সিংহ হোন বা যে-ই হোন, যা খুশি বলার অধিকার আপনারও নেই।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর